News Flash

  • Home
  • মুখ্য খবর
  • পরপর যান দুর্ঘটনায় আহত বহু, মৃত দুই গবাদী পশুর 
Image

পরপর যান দুর্ঘটনায় আহত বহু, মৃত দুই গবাদী পশুর 

নিজস্ব প্রতিনিধি, কমলপুর, ১০ মার্চ: রপর ঘটে যাওয়া যান দুর্ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। মৃত্যু হয়েছে দুটি গবাদী পশুর। ঘটনার  বিবরণে প্রকাশ, একটি দ্রুতগামী লরি কমলপুরের দিক থেকে ফটিকরায়ের দিকে আসছিল। এই লরিটি গঙ্গানগর এলাকায় দুটি গরুকে পিষে মারে। গরুর মালিক সঞ্জিত মালাকার এই দৃশ্য দেখে ঘাতক গাড়িটিকে আটক করতে একটি বলেরো ভ্যান নিয়ে পিছু ছুটেন। দ্রুতগামী এই বলেরো গাড়িটি গকুলনগর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় পতিত হয়। সে সময়ে গকুলনগরে কৃষি দপ্তরের একটি সরকারি অনুষ্ঠান চলছিল। কৃষি শেড ঘর উদ্বোধনে  মন্ত্রী সুধাংশু দাস বক্তব্য রাখছিলেন। স্থানীয় লোকজন বসে এবং দাঁড়িয়ে  অনুষ্টান উপভোগ করছিলেন। ঠিক সেই সময়ে দ্রুতগামী  বলেরো পিক আপটি মঞ্চে এসে আছড়ে পড়ে। এতে কম পক্ষে নয়জন  আহত হয়েছেন। 

আহতদের উদ্ধার করে কুমারঘাট, ফটিকরায় ও উনকোটি জেলা  হাসপাতালে  প্রেরণ করা হয়। এর মধ্যে দুই জনের অবস্থা আশাঙ্কা জনক হওয়ার কারনে তাদের আগরতলা জিবি হাসপাতালে রেফার করা হয়। পুলিশ দুটি গাড়িকেই আটক করেছে। তবে মন্ত্রীর অনুষ্ঠানে এধরনের ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকায়

ReplyForwardAdd reaction

Releated Posts

(update)সমীর দাস হত্যাকাণ্ডে থমথমে কাঁঠালতলী, গ্রেপ্তার মূল অভিযুক্ত; বাড়িতে অগ্নিসংযোগ, ৪৮ ঘণ্টার জন্য ১৬৩ ধারা জারি

আগরতলা, ২৩ জুন: রাজধানীর আমতলী থানাধীন কাঁঠালতলী এলাকায় তরুণ সংঘ ক্লাবের সম্পাদক ও বিজেপি সমর্থক সমীর দাস খুনের…

ByByReshmi Debnath Jun 23, 2026

ড. শ্যামা প্রসাদ মুখার্জির নীতি ও ভাবাদর্শকে পাথেয় করে মানুষের কল্যাণে কাজ করতে হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৩ জুন: ভারতীয় জনতা পার্টি হচ্ছে একটা পরিবার। এই পার্টির নীতি আদর্শকে পাথেয় করে সামনের দিকে এগিয়ে…

ByByReshmi Debnath Jun 23, 2026

১০০০ মিমির বেশি বৃষ্টিপাত, খরার ঝুঁকি নেই ত্রিপুরায়: কৃষিমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ জুন: রাজ্যের কৃষি ও কৃষক কল্যাণ দপ্তর যেকোনো ধরনের খরার মতো পরিস্থিতি মোকাবিলায় সম্পূর্ণভাবে…

ByByReshmi Debnath Jun 23, 2026

জিবিপি ও এজিএমসি-র চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিসে নিষেধাজ্ঞা, বেতন বাড়ছে ২০ শতাংশ; ক্যাবিনেটের বড় সিদ্ধান্ত

আগরতলা, ২৩ জুন: রাজ্যের স্বাস্থ্য পরিষেবার মান আরও উন্নত করতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল রাজ্য মন্ত্রিসভা। এবার থেকে জিবি…

ByByReshmi Debnath Jun 23, 2026
Scroll to Top