News Flash

  • Home
  • দিনের খবর
  • হুগলি থেকে তৃণমূলের প্রার্থী হতে পারেন অভিনেত্রী রচনা
Image

হুগলি থেকে তৃণমূলের প্রার্থী হতে পারেন অভিনেত্রী রচনা

কলকাতা, ১০ মার্চ (হি. স.): এবার কি হুগলিতে অভিনেত্রী বনাম অভিনেত্রীর লড়াই? লোকসভা নির্বাচনে প্রার্থী হচ্ছেন অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়? বঙ্গ রাজনীতির অলিন্দে ঘুরছে এমনই জল্পনা। রবিবার ব্রিগেডের ময়দান থেকে তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণার কথা রয়েছে। সূত্রের খবর, এবার হুগলি থেকে তৃণমূলের হয়ে রচনা দাঁড়াতে পারেন বিজেপি প্রার্থী তথা প্রাক্তন অভিনেত্রী লকেট চট্টোপাধ্যায়ের বিপরীতে।

বিজেপি হুগলি থেকে প্রার্থী করেছে লকেট চট্টোপাধ্যায়কে। প্রশ্ন ঘুরছিল, তাহলে তৃণমূল কাকে প্রার্থী করতে চলেছে সেখান থেকে? সম্প্রতি রচনা বন্দ্যোপাধ্যায়ের দিদি নম্বর ওয়ান অনুষ্ঠানে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই দিন থেকেই রাজনীতির অলিন্দে জল্পনা বাড়ছিল রচনার রাজনীতিতে হাতেখড়ি নিয়ে। তবে আদৌ রচনা টিকিট পাচ্ছেন কিনা তা সময়ই বলবে।

Releated Posts

বিহারের বন্যা পরিস্থিতি পরিদর্শনে শিবরাজ, কেন্দ্রীয় সহায়তার আশ্বাস

পাটনা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারে চলতি বন্যায় ক্ষয়ক্ষতির পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে বুধবার রাজ্যে পৌঁছেছে কেন্দ্রীয় প্রতিনিধি দল।…

ByByNews Desk Sep 16, 2026

হাওড়ায় একাধিক সিপিআই(এম) পার্টি অফিসে ভাঙচুর, বিজেপির বিরুদ্ধে অভিযোগ; দাবি অস্বীকার

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের হাওড়া জেলার বালি এলাকায় মঙ্গলবার গভীর রাতে একাধিক কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়া (মার্কসবাদী)-র…

ByByNews Desk Sep 16, 2026

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কলকাতা অফিস খালি করার দমকলের নোটিস খারিজ হাইকোর্টে

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্য কলকাতার ক্যামাক…

ByByNews Desk Sep 16, 2026

মাদক ও সোশ্যাল মিডিয়ার ফাঁদ থেকে দূরে থাকুন, শিক্ষক-অভিভাবকদের বিশ্বাস করুন: পড়ুয়াদের কাশ্মীর পুলিশের আইজি

শ্রীনগর, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): পড়ুয়াদের মাদক, অনলাইন বেটিংসহ সোশ্যাল মিডিয়ার নানা ফাঁদ এবং সহজে পাওয়া আনন্দের প্রলোভন থেকে…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top