News Flash

Image

৮১৮ জন ভোটার বিজেপি দলে সামিল 

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ মার্চ : লোকসভা নির্বাচনের আগে বিজেপি দলে যোগদান অব্যাহত রয়েছে। বিভিন্ন দল ছেড়ে বিজেপির পতাকা তলে সামিল হচ্ছেন ভোটাররা। রবিবার ফের বিভিন্ন দল ছেড়ে বিজেপি দলে যোগদান করেছেন ভোটাররা। ৪ বড়জলা বিধানসভা কেন্দ্রের ঊষাবাজার নতুননগর এলাকায় অনুষ্ঠিত হয়েছে এই যোগদান সভা। এদিন ১৯৩ পরিবারের ৮১৮ জন ভোটার বিভিন্ন দল ছেড়ে বিজেপিতে যোগদান করেছেন বলে জানা গেছে। 

এদিনের এই যোগদান সভায় উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য, পশ্চিম ত্রিপুরা আসনের বিজেপি মনোনীত প্রার্থী বিপ্লব দেব সহ অন্যান্যরা। এদিনের এই যোগদান সভায় নবাগতদের হাতে দলীয় পতাকা দিয়ে তাদের দলে সামিল করেছেন উপস্থিত অতিথিরা। বক্তব্য রাখতে গিয়ে রাজীব ভট্টাচার্য বলেন, রাজ্যের মানুষ জানেন কারা রাজ্যের উন্নয়ন করছেন। টাই বিজেপির হাত শক্ত করতে সবাই ঐক্যবদ্ধ। এই লোকসভা নির্বাচনেও রাজ্যের দুটি আসনেই বিজেপি দল রেকর্ড সংখ্যক ভোট নিয়ে জয়ী হবে বলে আশা ব্যক্ত করেছেন তিনি। 

Releated Posts

রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ, এডিসির আটকে থাকা বিলগুলি দ্রুত কার্যকরের দাবি প্রদ্যোত কিশোরের

আগরতলা, ২৬ আগস্ট: রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডির সঙ্গে সাক্ষাৎ করে তিপরা মথার প্রাক্তন সুপ্রিম তথা এমডিসি প্রদ্যোত কিশোর দেববর্মণ।…

ByByTaniya Chakraborty Aug 26, 2026

ছাড় কেউই পাবে না, প্রতিটি নাম চিহ্নিত হচ্ছে : জিতেন্দ্র

আগরতলা, ২৬ আগস্ট: বিরোধী দলের কার্যালয় ও কর্মীদের ওপর হামলার অভিযোগ তুলে শাসক বিজেপির বিরুদ্ধে ফের সরব হলেন…

ByByTaniya Chakraborty Aug 26, 2026

ভিলেজ ও পুর নির্বাচনকে সামনে রেখে সিপিআই(এম)-এর রাজ্য কমিটির বৈঠক

আগরতলা, ২৬ আগস্ট: আসন্ন ভিলেজ কমিটি ও পুর নির্বাচনের আগে সাংগঠনিক ও রাজনৈতিক রণকৌশল নির্ধারণে আজ আগরতলার দশরথ…

ByByTaniya Chakraborty Aug 26, 2026

চিকিৎসকদের নিয়মিত জ্ঞানচর্চার পাশাপাশি আধুনিক প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং নতুন চিকিৎসা পদ্ধতির সঙ্গে নিজেদের আপডেট রাখতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ আগস্ট: রাজ্যের প্রতিটি নাগরিকের কাছে উন্নত ও আধুনিক চিকিৎসা পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে স্বাস্থ্য…

ByByReshmi Debnath Aug 25, 2026
Scroll to Top