News Flash

  • Home
  • মুখ্য খবর
  • শিক্ষার গুণগত মান উন্নয়নে প্রতিনিয়ত প্রয়াস চালিয়ে যাচ্ছে শিক্ষা দপ্তর : মেয়র
Image

শিক্ষার গুণগত মান উন্নয়নে প্রতিনিয়ত প্রয়াস চালিয়ে যাচ্ছে শিক্ষা দপ্তর : মেয়র

আগরতলা, ৯ মার্চ : শিক্ষার গুণগত মান উন্নয়নে প্রতিনিয়ত প্রয়াস চালিয়ে যাচ্ছে শিক্ষা দপ্তর। আজ পুর নিগমের ১৭ নং ওয়ার্ডের উদ্যোগে ২৫ জন ছাত্রীকে বাইসাইকেল প্রদান অনুষ্ঠানে একথা বলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার।

প্রথমে তিনি বিজয় কুমার বালিকা বিদ্যালয় নির্মীয়মান জলের ট্যাংকের কাজের অগ্রগতি খাতিয়ে দেখেন। পরবর্তীতে নির্মীয়মান একটি বহুতল ফ্ল্যাটের অবৈধ নির্মাণ স্থগিত করার জন্য অফিসারদের নির্দেশ দিয়েছেন। তারপর সৎসঙ্গ আশ্রমের কাছাকাছি কিছু ভেঙ্গে পড়া ড্রেন যার সংস্কারের প্রয়োজন আছে সেগুলোও ঘুরে দেখেন। তিনি আবারও শহরজুড়ে অবৈধভাবে নির্মীয়মান বহুতল নির্মাণকারীদের উদ্দেশ্যে করা বার্তা দিলেন।

এদিন মেয়র বলেন, শহরের সৌন্দর্যায়ন থেকে শুরু করে, বিভিন্ন নাগরিক পরিষেবার উন্নয়ন এবং নতুন পরিকাঠামো তৈরিতে বহুমুখী পরিকল্পনা নিয়ে কাজ করছে পুর নিগম যা সবটাই সম্ভব হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাঃ মানিক সাহা।

আজ আগরতলা পুর নিগমের ১৭ নং ওয়ার্ড অন্তর্গত বিভিন্ন রাস্তা, ড্রেন পরিদর্শন করি, পরিদর্শনকালে চোখে পড়ে একটি বহুতল ফ্ল্যাট অবৈধ নির্মাণ করা হচ্ছে বহুতল বাড়ির কাজ স্থগিত রাখার জন্য আগরতলা পুর নিগমের আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়। যদি পুর নিগমের আইনা মেনে বহুত নির্মাণ না করে তবে ভেঙ্গেও দেয়া হতে পারে।

Releated Posts

বর্তমানে রাজ্যে রক্তদান কর্মসূচি আমাদের সংস্কৃতিতে পরিণত হয়েছে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ সেপ্টেম্বর:স্বেচ্ছা রক্তদান হল মানবিকতার অন্যতম নিদর্শন। রাজ্যে স্বেচ্ছা রক্তদান আন্দোলনকে এগিয়ে নিয়ে যেতে তরুণ…

ByByReshmi Debnath Sep 11, 2026

শিক্ষক নিয়োগে ত্রিপুরা হাইকোর্টের কড়া নির্দেশ, দ্রুত পূরণ করতে হবে ১,১১৬ পিজি ও ২,১৯৩ গ্র্যাজুয়েট টিচার পদ

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজ্যের সরকারি স্কুলগুলিতে দীর্ঘদিনের শিক্ষক সংকট নিয়ে কড়া অবস্থান নিল ত্রিপুরা হাইকোর্ট। স্বতঃপ্রণোদিত জনস্বার্থ মামলার শুনানিতে…

ByByReshmi Debnath Sep 11, 2026

ইউরোপের বাজারে পাড়ি দিল ত্রিপুরার চা, দুর্গাবাড়ি কারখানা থেকে ২৩.৩১ মেট্রিক টনের রফতানি চালান

আগরতলা, ১১ সেপ্টেম্বর: আন্তর্জাতিক বাজারে ত্রিপুরার চায়ের পরিচিতি বাড়ানোর পথে বড়সড় পদক্ষেপ। শুক্রবার আগরতলার দুর্গাবাড়ি কেন্দ্রীয় চা প্রক্রিয়াকরণ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ত্রিপুরা-মিজোরাম সীমান্ত সমস্যা মেটাতে আধিকারিক পর্যায়ে আলোচনা : মুখ্যমন্ত্রী

আগরতলা, ১১ সেপ্টেম্বর: দীর্ঘদিনের ত্রিপুরা-মিজোরাম সীমান্ত সমস্যা সমাধানের লক্ষ্যে দুই রাজ্যের মধ্যে প্রাথমিক পর্যায়ে আধিকারিকদের আলোচনা হয়েছে বলে…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top