News Flash

Image

তামিলনাড়ুর ১০টি স্থানে অভিযান ইডির

নয়াদিল্লি, ৯ মার্চ (হি.স.) : এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তামিলনাড়ুর ১০টি স্থানে অভিযান চালিয়েছে। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-এর আধিকারিকরা শনিবার তামিলনাড়ুতে বেআইনি বালি খননের সঙ্গে যুক্ত একটি অর্থ পাচার মামলার তদন্তের স্বার্থে ১০টি স্থানে অভিযান চালিয়েছে।

ইডির আধিকারিকরা শনিবার জানিয়েছেন যে, ‘লটারি কিং’ নামে পরিচিত সান্তিয়াগো মার্টিনের জামাই আধব অর্জুনের ঠিকানা ছাড়াও চেন্নাই এবং কোয়েম্বাটুরের আরও কিছু ব্যক্তির বেশ কয়েকটি সন্দেহজনক স্থানে এই অভিযান চলছে। মার্টিনের বিরুদ্ধে আরেকটি অর্থ তছরূপ মামলার তদন্ত করছে ইডি। সেই মামলাটি মূলত সিকিম সরকারের লটারি বিক্রি সংক্রান্ত অপরাধের সঙ্গে সম্পর্কিত। সেইসব মামলাগুলির তদন্ত করছে সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (সিবিআই)। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্টের (পিএমএলএ) অধীনে এই মামলাগুলির তদন্ত করছে।

Releated Posts

ডিজিটাল অ্যারেস্ট প্রতারণা রুখতে নতুন নির্দেশ সুপ্রিম কোর্টের, ৪ সপ্তাহে এসওপি তৈরির নির্দেশ আরবিআইকে

নয়াদিল্লি, ৪ আগস্ট (আইএএনএস): দেশে ক্রমবর্ধমান ‘ডিজিটাল অ্যারেস্ট’ প্রতারণা রুখতে মঙ্গলবার একগুচ্ছ নতুন নির্দেশ জারি করেছে সুপ্রিম কোর্ট।…

ByBySandeep Biswas Aug 4, 2026

পিওকে-তে জনঅসন্তোষের জবাব গুলি, ইন্টারনেট বন্ধ ও দমন-পীড়ন দিয়ে দিচ্ছে পাকিস্তান: বিদেশ মন্ত্রক

নয়াদিল্লি, ৪ আগস্ট (আইএএনএস): পাকিস্তান অধিকৃত কাশ্মীরে (পিওকে) অনুষ্ঠিত তথাকথিত স্থানীয় নির্বাচনকে ‘সম্পূর্ণ প্রহসন’ বলে আখ্যা দিয়ে মঙ্গলবার…

ByByNews Desk Aug 4, 2026

প্রয়াত শিক্ষাবিদ ও প্রাক্তন রাজ্যপাল ডি.ওয়াই. পাটিল, শোকপ্রকাশ প্রধানমন্ত্রী মোদির

কোলহাপুর, ৪ আগস্ট (আইএএনএস): মহারাষ্ট্রের বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজসেবী এবং বিহার, ত্রিপুরা ও পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল ড. দ্ঞানদেও যশবন্তরাও…

ByByNews Desk Aug 4, 2026

ঝাড়খণ্ডে নিয়োগ পরীক্ষায় দুর্নীতির অভিযোগে ছাত্র আন্দোলন ১১তম দিনে, ৬ আগস্ট বিধানসভা ঘেরাওয়ের হুঁশিয়ারি

রাঁচি, ৪ আগস্ট (আইএএনএস): ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন (জেপিএসসি) এবং ঝাড়খণ্ড স্টাফ সিলেকশন কমিশন (জেএসএসসি)-র বিভিন্ন নিয়োগ পরীক্ষায়…

ByByNews Desk Aug 4, 2026
Scroll to Top