News Flash

Image

আমেঠীতে হারবেন রাহুল গান্ধী: স্মৃতি ইরানি

নয়াদিল্লি, ৭ মার্চ (হি. স.) : আমেঠী থেকে নির্বাচনে লড়া নিয়ে রাহুল গান্ধীকে কটাক্ষ কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানির। তিনি বলেন, কংগ্রেস তাদের প্রার্থীদের নাম ঘোষণা করতে ভয় পাচ্ছে। কারণ তারা আমেঠী নিয়ে চিন্তিত।

উল্লেখ্য, গত লোকসভা নির্বাচনে আমেঠী থেকে রাহুল গান্ধীকে হারিয়েছিলেন স্মৃতি। ২০১৪ সালে স্মৃতি এখানে হারলেও ২০১৯ সালে তিনি রাহুলকে হারিয়ে জয়ী হয়েছিলেন। এবার আবারও রাহুল হারবে বলে জানিয়ে দিলেন স্মৃতি ইরানি। তিনি বলেন, রাহুলের জন্য আরও একটি আসন সংরক্ষিত করে রাখতে হবে কংগ্রেসকে। অর্থাৎ ঘুরিয়ে তিনি বলেন, রাহুল গান্ধী এবার দুটি আসন থেকে লড়বেন। আমেঠী নিয়ে বলতে গিয়ে স্মৃতি বলেন, যেভাবে গোটা দেশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি উন্নয়ন করেছেন তাতে ফের একবার বিজেপিকে ক্ষমতায় আসতে কেউ ঠেকাতে পারবে না।

Releated Posts

‘ছোটখাটো রাজনীতি ছেড়ে দিন’: তৃণমূলের পরাজয় নিয়ে উল্লাসে কংগ্রেস নেতাদের ভর্ৎসনা রাহুল গান্ধীর

নতুন দিল্লি, ৫ মে (আইএএনএস): পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের পরাজয় নিয়ে নিজেদের দলের কিছু নেতার উল্লাস প্রকাশের…

ByByNews Desk May 5, 2026

‘চূড়ান্ত সিদ্ধান্ত নেয় জনগণই’: বাংলায় বিজেপির জয়ে মানুষের রায়কেই কৃতিত্ব দিলীপ ঘোষের

নতুন দিল্লি, ৫ মে (আইএএনএস): পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বিজেপির বড় জয়ের পর দলের নেতা তথা খড়গপুরের জয়ী প্রার্থী…

ByByNews Desk May 5, 2026

পশ্চিমবঙ্গের সংস্কৃতি ও ঐতিহ্য প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বে এগিয়ে যাবে: নীতিন নবীন

নতুন দিল্লি, ৫ মে (আইএএনএস): বিধানসভা নির্বাচনে বিজেপির বড় জয়ের পর দলের নেতা নীতিন নবীন মঙ্গলবার পশ্চিমবঙ্গসহ বিভিন্ন…

ByByNews Desk May 5, 2026

দক্ষিণের রায়ে বিজেপিকে প্রত্যাখ্যান, দাবি ডি কে শিবকুমারের; তামিলনাড়ুতে ফল মেনে নিলেন স্টালিন

বেঙ্গালুরু/চেন্নাই, ৪ মে (আইএএনএস): সাম্প্রতিক নির্বাচনের ফলাফলকে কেন্দ্র করে কর্ণাটকের উপমুখ্যমন্ত্রী ডি. কে. শিবকুমার দাবি করেছেন, দক্ষিণ ভারতের…

ByByNews Desk May 4, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top