News Flash

  • Home
  • দিনের খবর
  • সন্দেশখালি যাওয়ার পথে বাধা বিজেপি-র মহিলা নেত্রীদের
Image

সন্দেশখালি যাওয়ার পথে বাধা বিজেপি-র মহিলা নেত্রীদের

কলকাতা, ৭ মার্চ (হি.স.) : সন্দেশখালি যাওয়ার পথে রাজারহাটে বৃহস্পতিবার ভারতীয় জনতা পার্টির মহিলা মোর্চার প্রতিনিধি দলকে পুলিশ বাধা দিলে দু’পক্ষের মধ্যে ধস্তাধস্তি হয়। বাধা পেয়ে বিজেপি মহিলা কর্মীরা রাস্তায় অবস্থান-বিক্ষোভে বসেন। শ্লোগান দিতে থাকেন, “ছিছি ওয়াক থুঃ’ বলে। পুলিশ তাদের জোর করে তুলে আটক করে নিয়ে যায়।

তাঁদের পথরোধ করতেই মহিলা নেত্রীরা প্রশ্ন তোলেন, “এখানে তো ১৪৪ ধারা নেই। তাহলে কেন আটকাচ্ছেন? আমাদের আটকানোর নির্দেশিকা দেখান।” পুলিশের বাধা ঠেলে এগোনোর চেষ্টার সময় ধস্তাধস্তি হয়। এক সাংবাদিক প্রশ্ন করেন, “শেখ শাহজাহান তো ধরা পড়েছে। আর কী লুকোনো আছে যে আপনারা সন্দেশখালি যাবেন?” অগ্নিমিত্রা পাল জবাবে বলেন, “অনেক কিছু লুকোনো আছে। আমরা সেগুলো বার করব।”

ওই তর্কের মধ্যেই পুরুষ ও মহিলা পুলিশদল বিজেপি মহিলা নেত্রীদের ঘিরে ঠেলে বাসে উঠিয়ে দেয়। লকেট চট্টোপাধ্যায় বলেন, “আমরা জনপ্রতিনিধি। পুলিশ যেভাবে আমাদের ঠেলছে, সেটা পারে না। আপনি আগে মহিলা। তার পর পুলিশ। মানুষ দেখুক, কীভাবে ওরা মহিলাদের ওপর অত্যাচার করছে। গতকাল প্রধানমন্ত্রীর সভায় আসার পথে পুলিশ সন্দেশখালির কিছু মহিলাকে আটকে দিয়েছিল। আমরা ওদের বলেছি, ওদের সঙ্গে দেখা করতে যাব। কিন্তু পুলিশ যেতে দেবে না।”

Releated Posts

ইসকনের জন্মাষ্টমী উৎসবের জন্য অনুষ্ঠান বাতিল করলেন অমিত শাহ

গান্ধীনগর, ২৭ আগস্ট (আইএএনএস): ইসকনের শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী উৎসবের জন্য গান্ধীনগরের টাউন হল ছেড়ে দিতে নিজের পূর্বনির্ধারিত অনুষ্ঠান বাতিল…

ByByNews Desk Aug 27, 2026

জবলপুরে টি-৭২, টি-৯০ ট্যাঙ্ক ওভারহল কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন রাজনাথ সিংয়ের

জবলপুর, ২৭ আগস্ট (আইএএনএস): মধ্যপ্রদেশের জবলপুরে টি-৭২ ও টি-৯০ যুদ্ধট্যাঙ্কের ওভারহল ও আধুনিকীকরণের জন্য নতুন কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন…

ByByNews Desk Aug 27, 2026

নেপালের ভয়াবহ বন্যায় বাংলার ৩৬ জন নিখোঁজ, নিশ্চিত করল অধিকারী সরকার

কলকাতা, ২৭ আগস্ট (আইএএনএস): নেপালে ভয়াবহ আকস্মিক বন্যার জেরে পশ্চিমবঙ্গের ৩৬ জন পর্যটক নিখোঁজ রয়েছেন বলে বৃহস্পতিবার নিশ্চিত…

ByByNews Desk Aug 27, 2026

নেপালে আকস্মিক বন্যা: এখনও যোগাযোগহীন ২৮৮ ভারতীয়, উদ্ধার ২১ জন

নয়াদিল্লি, ২৭ আগস্ট (আইএএনএস): নেপালে ভয়াবহ আকস্মিক বন্যার পর এখনও ২৮৮ জন ভারতীয় নাগরিকের সঙ্গে যোগাযোগ করা সম্ভব…

ByByNews Desk Aug 27, 2026
Scroll to Top