News Flash

  • Home
  • খেলা
  • জাতীয় অনূর্ধ্ব-২০ টুর্নামেন্টের জন্য ফুটবলের সিলেকশন ট্রায়াল ১০ই
Image

জাতীয় অনূর্ধ্ব-২০ টুর্নামেন্টের জন্য ফুটবলের সিলেকশন ট্রায়াল ১০ই

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৭ মার্চ।। রাজ্য ফুটবল দল গঠন করা হচ্ছে। অনুর্ধ-২০ জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ ২০২৪ এর জন্য। এপ্রিলের প্রথম সপ্তাহে ছত্তিশগড়ের নারায়াইণপুরে এবারকার অনূর্ধ্ব ২০ জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপের আসর বসছে। ফুটবলে ত্রিপুরা দল অংশ নেবে। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের ব্যবস্থাপনায় এ উপলক্ষে আগামী ১০ মার্চ রাজ্য দল গঠনের উদ্দেশ্যে সিলেকশন ট্রায়াল অনুষ্ঠিত হবে। উমাকান্ত মিনি স্টেডিয়ামে সকাল ১০টায় সকল ১-১-২০০৫ থেকে ৩১-১২-২০০৭ তারিখের মধ্যে জন্ম এমন ফুটবল খেলোয়াড়দের উমাকান্ত মিনি স্টেডিয়ামে রিপোর্ট করতে টিএফএ-র সাধারণ সম্পাদক এক বিজ্ঞপ্তিতে আহ্বান করেছেন। রিপোর্ট করার সময় অবশ্যই অরিজিনাল বার্থ সার্টিফিকেট, অরিজিনাল আধার কার্ড এবং দুই কপি পাসপোর্ট সাইজের সম্প্রতি তোলা রঙিন ছবি নিয়ে আসতে বলা হয়েছে। সিলেকশন ট্রায়ালে অংশগ্রহণের বিষয়ে কোনও রকম টিএ/ডিএ প্রদান করা হবে না। অংশগ্রহণকারী ফুটবলারদের থেকে বাছাই করে রাজ্য দল গঠনের উদ্দেশ্যে টেকনিক্যাল কো-অর্ডিনেটর ডি.কে প্রধান, ফিজিকেল ইন্সট্রাক্টর শুভেঞ্জিত সিনহা, রাজেশ রায় চৌধুরী এবং এসিস্ট্যান্ট ইন্সট্রাক্টর সুজিত ঘোষ কে নিয়ে একটি কমিটি গঠন করা হয়েছে।

Releated Posts

প্যারা অ্যাথলিটদের প্রশংসায় প্রধানমন্ত্রী মোদি, বললেন—তাঁদের সাফল্য জীবনের নতুন অর্থ দেয়

নয়াদিল্লি, ২৭ আগস্ট (আইএএনএস): প্রতিকূলতাকে জয় করে দেশের অসংখ্য মানুষ, পরিবার ও সম্প্রদায়কে অনুপ্রাণিত করার জন্য ভারতের প্যারা…

ByByNews Desk Aug 27, 2026

‘একবারে একটি লক্ষ্যেই নজর দিই’, বলছেন ভারতের প্রথম অলিম্পিক স্কিট শুটার মেরাজ আহমেদ খান

নয়াদিল্লি, ২৫ আগস্ট (আইএএনএস): বয়স ৫১। তবুও শুটিং রেঞ্জে মেরাজ আহমেদ খানের মানসিকতা এখনও একই—বর্তমানের দিকে মনোযোগ, কঠোর…

ByByNews Desk Aug 25, 2026

স্থানীয় প্রতিভায় জোর, আঞ্চলিক ক্রিকেটের পরিকাঠামো আরও শক্তিশালী করল অসম প্রিমিয়ার লিগ

গুয়াহাটি, ২৪ আগস্ট (আইএএনএস): অসম প্রিমিয়ার লিগের (এপিএল) প্রথম মরশুম রবিবার শেষ হল। ফাইনালে গুয়াহাটি রয়্যালসকে পাঁচ উইকেটে…

ByByNews Desk Aug 24, 2026

‘এই অসাধারণ খেলোয়াড়দের সঙ্গে কথা বলা সত্যিই অনুপ্রেরণাদায়ক’: বিশেষভাবে সক্ষম ক্রিকেটারদের প্রশংসায় বিসিসিআই সচিব সৈকিয়া

নয়াদিল্লি, ২৪ আগস্ট (আইএএনএস): ইংল্যান্ড সফরে দুর্দান্ত সাফল্যের পর ভারতের বিশেষভাবে সক্ষম ক্রিকেটারদের সঙ্গে সাক্ষাৎ করে তাঁদের দৃঢ়তা…

ByByNews Desk Aug 24, 2026
Scroll to Top