News Flash

  • Home
  • দিনের খবর
  • বিকশিত ভারতের জন্য বিহারের উন্নয়নও অপরিহার্য : প্রধানমন্ত্রী
Image

বিকশিত ভারতের জন্য বিহারের উন্নয়নও অপরিহার্য : প্রধানমন্ত্রী

বেত্তিয়াহ, ৬ মার্চ (হি.স.): বিকশিত ভারতের জন্য বিহারের উন্নয়নও অপরিহার্য। জোর দিয়ে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর কথায়, বিহারে ডাবল ইঞ্জিনের সরকারের পর বিকশিত বিহার সংক্রান্ত কাজে গতি এসেছে। এদিন বিহার প্রায় ১৩ হাজার কোটি টাকার উপহার পেয়েছে। প্রধানমন্ত্রী মোদী বুধবার বিহারের বেত্তিয়াহ-তে ১২,৮০০ কোটি টাকারও বেশি মূল্যের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেছেন। এই অনুষ্ঠান মঞ্চ থেকে প্রধানমন্ত্রী বলেছেন, “আমি দেরিতে আসার জন্য ক্ষমা চাইতে চাই। আমি বাংলায় ছিলাম এবং দেখলাম বাংলার উৎসাহও কিছু আলাদা। সেখানে ১২ কিলোমিটার দীর্ঘ রোড শো ছিল।” এরপরই প্রধানমন্ত্রী মোদী বলেন, “বিহার শতাব্দী ধরে দেশকে নেতৃত্ব দিয়েছে।”

প্রধানমন্ত্রীর কথায়, “গোটা বিশ্ব ডিজিটাল ইন্ডিয়া নিয়ে আলোচনা করছে। বেত্তিয়ার যে ডিজিটাল অবকাঠামো আছে অনেক উন্নত দেশের কাছে নেই। যখন বিদেশী নেতারা আমার সাথে দেখা করেন, তারা আমাকে জিজ্ঞাসা করেন আমি এত দ্রুত এই সব কিভাবে করলাম। আমি তাদের বলি, এটা মোদীর নয়, ভারতের তরুণরা করেছে। মোদী শুধু প্রত্যেক যুবককে সমর্থন করার গ্যারান্টি দিয়েছে… মোদীর গ্যারান্টি মানে গ্যারান্টি পূরণের গ্যারান্টি।”

Releated Posts

পীযূষ গয়ালকে জন্মদিনের শুভেচ্ছা মোদি, শাহ-সহ বিজেপি নেতাদের

নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়াল-কে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী…

ByByNews Desk Jun 13, 2026

ওমান উপকূলে ভারতীয় মেরিন ইঞ্জিনিয়ারের মৃত্যু: পবন কল্যাণ ও লোকেশের নীরবতা নিয়ে প্রশ্ন কংগ্রেস সাংসদের

হায়দরাবাদ, ১২ জুন (আইএএনএস): ওমান উপকূলে একটি জাহাজে মার্কিন হামলায় বিশাখাপত্তনমের এক মেরিন ইঞ্জিনিয়ারের মৃত্যুর ঘটনায় অন্ধ্রপ্রদেশের ক্ষমতাসীন…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

ওমান উপকূলে জাহাজে মার্কিন হামলা: নিহত বিশাখাপত্তনমের মেরিন ইঞ্জিনিয়ার, শোক প্রকাশ জগনের

অমরাবতী, ১২ জুন (আইএএনএস) : ওমান উপকূলে ভারতীয় নাবিকদের বহনকারী একটি তেলবাহী জাহাজে মার্কিন হামলায় বিশাখাপত্তনমের মেরিন ইঞ্জিনিয়ার…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

একাংশ তৃণমূল সাংসদের স্বাক্ষর ঘিরে জল্পনা, লোকসভায় নতুন ব্লক গঠনের গুঞ্জন

কলকাতা, ১২ জুন (আইএএনএস) : তৃণমূল কংগ্রেসের ১৯ জন লোকসভা সাংসদের স্বাক্ষরযুক্ত তিনটি পৃষ্ঠা প্রকাশ্যে আসতেই রাজনৈতিক মহলে…

ByByTaniya Chakraborty Jun 12, 2026
Scroll to Top