News Flash

Image

এক বাংলাদেশী নাগরিক আটক

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ,৪ মার্চ: রাজ্যের গোয়েন্দা দপ্তরের গোপন খবরের ভিত্তিতে চুড়াইবাড়ি থানার ওসি সমরেশ দাসের নেতৃত্বে বাগবাসা বিধানসভার অন্তর্গত খেরেংজুড়ি পেট্রোল পাম্প সংলগ্ন এলাকাস্থিত এক পাথর ভাঙ্গার ক্রেসারে শ্রমিক সেজে দীর্ঘ বছর ধরে  বসবাসকারী এক বাংলাদেশী নাগরিককে আটক করল আজ চুড়াইবাড়ি থানার পুলিশ।

 ধৃত বাংলাদেশী নাগরিকের নাম পলাশ মিয়া (২৬) মোঃ পিতা পাতু মিয়া। তার বাড়ি বাংলাদেশের মৌলভীবাজার জেলার কুলাউড়া থানাধীন ভাটগাঁও গ্রামে। ধৃত বাংলাদেশী নাগরিক জানায় সে পাঁচ বছর পূর্বে ত্রিপুরা রাজ্যে প্রবেশ করে কাজের সন্ধানে।

প্রথমে পানিসাগর মহকুমার জলেবাসা এলাকায় স্থানীয় একটি ইট ভাট্টায়  দুই বছর যাবৎ কাজ করে। পরবর্তীতে সেখান থেকে এসে বাগবাসা বিধানসভার চাঁনপুর ও খেরেংজুড়ি এলাকায়  বিভিন্ন পাথর ভাঙ্গার ক্রেসারে কাজে লাগে। বর্তমানে দু’বছর যাবৎ খেরেংজুড়ি পেট্রোলপাম্প সংলগ্ন সুহাব উদ্দিনের পাথর ভাঙ্গার ক্রেসারে কাজ করছে বলে জানায় ধৃত বাংলাদেশী  নাগরিক।

সুহাব উদ্দিনের পাথর ভাঙ্গার ক্রেসারে কাজ করার সময় বাগবাসা বিধানসভার নদীয়াপুর শনিছড়া শিমুল টিল্লা এলাকায় বাসিন্দা রিয়াজ উদ্দিনের মেয়ে রাজমিনা বেগমকে বিবাহ করে। ইতিমধ্যে চুড়াইবাড়ি থানার পুলিশ সুনির্দিষ্ট ধারায় একটি মামলার রুজু করে তদন্ত চালিয়ে যাচ্ছে। আগামীকাল তাকে ধর্মনগর জেলা আদালতে প্রেরণ করবে বলে জানা গেছে।

Releated Posts

কলেজছাত্রীকে কুপ্রস্তাব ও উত্যক্তের অভিযোগে যুবক আটক, খোয়াই মহিলা থানায় মামলা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ জুলাই: এক কলেজপড়ুয়া ছাত্রীকে কুপ্রস্তাব দেওয়া এবং দীর্ঘদিন ধরে উত্যক্ত করার অভিযোগে এক যুবককে…

ByByReshmi Debnath Jul 27, 2026

তেলিয়ামুড়া বিদ্যুৎ নিগমে রিচার্জ পরিষেবা নিয়ে গ্রাহকদেরক্ষোভ, সাংবাদিকের প্রশ্নে উত্তপ্ত পরিস্থিতি

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ২৭  জুলাই: তেলিয়ামুড়া বিদ্যুৎ নিগমের রিচার্জ পরিষেবা নিয়ে সোমবার চরম ভোগান্তির মুখে পড়েন বহু গ্রাহক।…

ByByReshmi Debnath Jul 27, 2026

প্রশ্নপত্র ফাঁস, শিক্ষা ক্ষেত্রে দুর্নীতি ও ছাত্র আন্দোলন নিয়ে কেন্দ্রকে তোপ প্রদেশ কংগ্রেসের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ জুলাই: উচ্চশিক্ষা ও চাকরির বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় ধারাবাহিক প্রশ্নপত্র ফাঁস, দুর্নীতি এবং শিক্ষা ব্যবস্থার…

ByByReshmi Debnath Jul 27, 2026

দলবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে দুই নেতার বিরুদ্ধে কড়া সাংগঠনিক ব্যবস্থা বিজেপির

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ জুলাই: দলীয় শৃঙ্খলাভঙ্গ ও ধারাবাহিক দলবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে দুই নেতার বিরুদ্ধে কড়া…

ByByReshmi Debnath Jul 27, 2026
Scroll to Top