News Flash

Image

ফের গাঁজা পাচারকালে আটক পাঁচ

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ৩ মার্চ: আবারো যাত্রী সেজে গাঁজা পাচার করতে গিয়ে বাগবাসা থানার পুলিশের হাতে আটক বিহার রাজ্যের চারজন মহিলা সহ এক পুরুষ।
 ঘটনার বিবরণে জানা যায় রবিবার সকাল সাড়ে এগারোটা নাগাদ গোপন খবরের ভিত্তিতে বাগবাসা থানাধীন  পেট্রলপাম্প সংলগ্ন এলাকায় থাকা পুলিশের নাকা পয়েন্টে একটি বাসে তল্লাশি চালিয়ে গাঁজা সহ পাঁচ পাচারকারীকে আটক করলো বাগবাসা থানার পুলিশ।

এই বিষয়ে ধর্মনগর মহকুমা পুলিশ আধিকারিক দেবাশীষ সাহা জানিয়েছেন, রবিবার সকাল এগারোটা নাগাদ বাগবাসা থানার ওসি পার্থ দেব কাছে গোপন সূত্রে খবর আসে বহিঃর রাজ্যের কিছু মহিলা নেশা সামগ্রী নিয়ে বাসে করে বহিঃর রাজ্যে পাড়ি দিচ্ছে। সেই খবরের ভিত্তিতে বাগবাসা থানার ওসি পার্থ দেব পুলিশ বাহিনী নিয়ে বাগবাসা থানাধীন  পেট্রলপাম্প সংলগ্ন এলাকায় থাকা পুলিশের নাকা পয়েন্টে ছুটে যান।

পরবর্তীতে এএস১০সি৬৪২৬  নম্বরের এএসটিসি বাস থেকে সন্দেহভাজন একজন পুরুষ সহ চারজন মহিলাকে আটক করে থানায় নিয়ে আসে পুলিশ। পরবর্তীতে তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ২২ প্যাকেটে মোট ২০ কেজি গাঁজা উদ্ধার হয়। ধৃতরা হল যথাক্রমে  রাজীব প্রসাদ (৩০) পিতা কালু প্রসাদ পূজা, মিনা দেবী (৪০) স্বামী কৌশল উজা, শাকিলা দেবী (৪২) স্বামী রঘুনাথ সাহানি, বিভা দেবী (২২) স্বামী শিব শংকর সাউ, পূজা দেবী(২০) স্বামী শ্রী শনুরাম তাদের সকলের বাড়ি বিহার রাজ্যে।
ধৃতরা জানিয়েছে, এই গাঁজা গুলি নিয়ে তারা রবিবার সকালে আগরতলা থেকে ট্রেন করে ধর্মনগরে আসে এবং ধর্মনগর থেকে শিলচর যাওয়ার কথাছিল তাদের । বাগবাগা থানার পুলিশ একটি এনডিপিএস ধারায় মামলা রজু করেছে যার নম্বর ২/২০২৪ বাগবাসা থানা।। উদ্ধার কৃত গাঁজার কালোবাজারী মূল্য ৪ লক্ষ টাকা হবে বলে জানিয়েছেন ধর্মনগর মহকুমার পুলিশ আধিকারিক দেবাশীষ সাহা। ধৃতদের রবিবার ধর্মনগর জেলা আদালতে প্রেরণ করা হবে।

Releated Posts

বিমানবন্দর সংলগ্ন এলাকা থেকে তিন বাংলাদেশি মহিলা সহ ভারতীয় টাউট আটক

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: বৈধ নথিপত্র ছাড়াই ভারতে অবস্থানের অভিযোগে আগরতলা বিমানবন্দর সংলগ্ন এলাকা থেকে তিন বাংলাদেশি মহিলাকে আটক…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

ধর্মীয় রীতি-নীতি মেনে বিশ্বকর্মা পূজোর আয়োজন

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: প্রতি বছরের মতো এবছর ও বোধজংনগর স্থিত টি এস আর ২ নং ব্যাটেলিয়ানের জওয়ানরাও ধর্মীয়…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

ধানের জমি থেকে ১০-১২ ফুটের অজগর উদ্ধার, চাঞ্চল্য

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: ধানের জমি থেকে ১০ থেকে ১২ ফুট দৈর্ঘ্যের একটি অজগর সাপ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

মাতাবাড়িতে ‘আশীর্বাদ কা দিয়া’ জ্বালালেন মুখ্যমন্ত্রী, মোদির সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় প্রার্থনা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে চলমান ‘সেবা সংকল্প অভিযান’-এর অংশ হিসেবে বৃহস্পতিবার সন্ধ্যায় উদয়পুরের…

ByByReshmi Debnath Sep 17, 2026
Scroll to Top