News Flash

Image

 শুরু হলো টিআরটিসির বাস পরিষেবা

আগরতলা, ২ মার্চ : আগরতলা বামুটিয়া সড়কের যাত্রীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান। শুরু হলো টিআরটিসির বাস পরিষেবা। শুক্রবার সকালে শালবাগান থেকে দুটি বাস পরিষেবার আনুষ্ঠানিক সূচনা করললন টিআরটিসি’র চেয়ারম্যান বলাই গোস্বামী।

দীর্ঘ প্রায় চার বছর যাবৎ আগরতলা বামুটিয়া সড়কে বাস পরিষেবা বন্ধ হয়ে রয়েছে। এই সুযোগে বিভিন্ন ছোট গাড়ি এবং অটো চালকরা অবৈধভাবে যাত্রী পরিবহন করে চলেছে এই সড়কে। কখনো পারমিট এলাকার বাইরে যাত্রী পরিষেবা প্রদান করা, আবার কখনো নির্দিষ্ট সিট ক্যাপাসিটির চাইতে বেশি যাত্রী বহন করা এই সড়কের যান চালকদের নিত্য দিনের অভ্যাস হয়ে দাঁড়িয়েছে। এই অবস্থায় বাস পরিষেবা শুরু না করলে এলাকার যাত্রীদের দুর্ভোগ কোনভাবেই নিম্নমুখী হওয়ার কোনো রাস্তা নেই। স্থানীয়দের দাবি ছিল আগরতলা বামুটিয়ার সড়কে পুনরায় বাস পরিষেবা চালু করা।

শুক্রবার টিআরটিসির উদ্যোগে দুটি বাস পরিষেবা শুরু করা হয়েছে এই সড়কে। টিআরটিসির চেয়ারম্যান বলাই গোস্বামী জানান এলাকার মানুষের দাবিকে মান্যতা দিয়ে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। প্রতিদিন টিআরটিসির হেড অফিসের সামনে থেকে দুটি বাস ছেড়ে বামুটিয়া হয়ে মোহনপুর আরডি ব্লক পর্যন্ত যাবে। ভালো সাড়া পাওয়া গেলে বাস সংখ্যা বৃদ্ধি করা হবে বলেও জানিয়েছেন তিনি।

অন্যদিকে বাবুটিয়ার প্রাক্তন বিধায়ক কৃষ্ণ ধন দাস বলেন বিধায়ক হওয়ার পর ওনার দাবি ছিল এই সড়কে টিআরটিসির বাস পরিষেবা শুরু করা। শুক্রবার উনার দাবি পূরণে পাশাপাশি এলাকাবাসীর দাবিও পূরণ হয়েছে বলে জানান তিনি। এদিন সূচনা পর্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মন্ডল সভাপতি বিজু পাল, উপস্থিত ছিলেন স্থানীয় পঞ্চায়েত প্রধান সহ অন্যান্যরা।

Releated Posts

সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা (ডিএ) দেওয়ার বিষয়টি সরকার বিবেচনা করছে : অর্থমন্ত্রী

আগরতলা, ১৭ আগস্ট: রাজ্য সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা (ডিএ) আরও বাড়ানোর বিষয়টি সরকার বিবেচনা করছে। তবে রাজ্যের বর্তমান…

ByByTaniya Chakraborty Aug 17, 2026

ধর্মনগরে বিশাল তিরঙ্গা যাত্রা, ‘প্রতি ঘরে তিরঙ্গা’ কর্মসূচির সমাপ্তি

ধর্মনগর , ১৭ আগস্ট: দেশের ৮০তম স্বাধীনতা দিবসকে সামনে রেখে ধর্মনগরে আয়োজিত নয় দিনব্যাপী ‘প্রতি ঘরে তিরঙ্গা’ কর্মসূচির…

ByByReshmi Debnath Aug 17, 2026

পদ্মপুরাণ পাঠ শেষে বাড়ি ফেরার পথে আক্রান্ত মৎস্য ব্যবসায়ী বিকাশ দত্ত

চড়িলাম, ১৭ আগস্ট: ক্লাবে পদ্মপুরাণ পাঠ শেষে বাড়ি ফেরার পথে দুষ্কৃতীদের হামলার শিকার হলেন এক মৎস্য ব্যবসায়ী। ঘটনাকে…

ByByReshmi Debnath Aug 17, 2026

একত্রে নিয়োগের দাবিতে বিক্ষোভ এসটিজিটি উত্তীর্ণদের

আগরতলা, ১৭ আগস্ট: একত্রে নিয়োগের দাবিতে বিক্ষোভে সামিল হলেন শতাধিক এসটিজিটি উত্তীর্ণ যুবক-যুবতীরা। আজ এসটিজিটি উত্তীর্ণরা একত্রিত হয়ে…

ByByTaniya Chakraborty Aug 17, 2026
Scroll to Top