News Flash

  • Home
  • মুখ্য খবর
  • কেন্দ্র ও রাজ্য সরকারের সাথে চুক্তি স্বাক্ষর তিপ্রামথার
Image

কেন্দ্র ও রাজ্য সরকারের সাথে চুক্তি স্বাক্ষর তিপ্রামথার

আগরতলা, ২ মার্চ : আজ দিল্লিতে কেন্দ্র সরকার, ত্রিপুরা সরকার এবং তিপ্রা তিপ্রা মথার মধ্যে ত্রিপাক্ষিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে।এদিকে চুক্তি স্বাক্ষরের খুশিতে বড়মুড়ায় জনজাতিরা বিজয় উল্লাসে মেতেছেন।

ত্রিপুরার আদিবাসীদের ইতিহাস, জমির অধিকার, রাজনৈতিক অধিকার, অর্থনৈতিক উন্নয়ন, পরিচয়, সংস্কৃতি, ভাষা, ইত্যাদি সম্পর্কিত চুক্তি স্বাক্ষর হয়েছে। সকল সমস্যা সৌহার্দ্যপূর্ণভাবে সমাধান করতে সম্মত হয়েছে। এই চুক্তির প্রেক্ষিতে একটি যৌথ ওয়ার্কিং গ্রুপ/কমিটি গঠন করার কথা বলা হয়েছে।
ত্রিপাক্ষিক চুক্তিতে বলা হয়েছে, চুক্তি বাস্তবায়নের জন্য একটি অনুকূল পরিবেশ বজায় রাখার জন্য, সমস্ত স্টেকহোল্ডাররা স্বাক্ষরের দিন থেকে শুরু করে যৌথ ওয়ার্কিং কমিটি গঠন হওয়া পর্যন্ত যে কোনো ধরনের আন্দোলন, বিক্ষোভ করা থেকে বিরত থাকতে হবে।

এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, ত্রিপুরার মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডাঃ) মানিক সাহা, ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদ বিপ্লব কুমার দেব,সমবায় মন্ত্রী তথা আইপিএফটি নেতা শুক্লাচরণ নোয়াতিয়া, তিপ্রামথা প্রাক্তন সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেব বর্মণ, বিরোধী দলনেতা অনিমেষ দেববর্মা সহ অন্যরা।

এদিন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, আজ ত্রিপুরার ইতিহাসে একটি ঐতিহাসিক দিন। ধীরে ধীরে ত্রিপুরা বিবাদমুক্ত রাজ্যের দিকে এগিয়ে যাচ্ছে।

Releated Posts

পুর নির্বাচনের প্রস্তুতিতে বিজেপির সাংগঠনিক বৈঠক

আগরতলা, ১ অক্টোবর: আসন্ন পুর ও নগর পঞ্চায়েত নির্বাচনে সংগঠনকে আরও শক্তিশালী করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ সাংগঠনিক বৈঠক করল…

ByByTaniya Chakraborty Oct 1, 2026

ওয়ারেংবাড়ি ভোটকেন্দ্রে গুলিকাণ্ড, গ্রেপ্তার ২

আগরতলা, ১ অক্টোবর: ত্রিপুরা ভিলেজ কাউন্সিল নির্বাচনকে কেন্দ্র করে গোমতী জেলার উদয়পুর মহকুমার গামারিয়া বাড়ির ওয়ারেংবাড়ি ভোটকেন্দ্রে তিপরা…

ByByTaniya Chakraborty Oct 1, 2026

শচীন দেববর্মনের জীবন ও সংগীতসাধনা নতুন প্রজন্মের কাছে অনুপ্রেরণার: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১ অক্টোবর: কিংবদন্তি সংগীতশিল্পী শচীন দেববর্মনের জীবন, সংগ্রাম ও সংগীতসাধনা আজকের প্রজন্মের কাছে অনুপ্রেরণার উৎস বলে মন্তব্য…

ByByTaniya Chakraborty Oct 1, 2026

জ্ঞানেশ কুমারের পদত্যাগ ও গ্রেপ্তারের দাবিতে কংগ্রেসের গণ অবস্থান

আগরতলা, ১ অক্টোবর: ভোট চুরি, গণতান্ত্রিক অধিকার হরণ এবং সাংবিধানিক প্রতিষ্ঠানকে দুর্বল করার অভিযোগ তুলে মুখ্য নির্বাচন কমিশনার…

ByByTaniya Chakraborty Oct 1, 2026
Scroll to Top