News Flash

Image

করনদিঘিতে জাল নোট সহ ধৃত মহিলা

করনদিঘি, ১ মার্চ (হি.স.) : উত্তর দিনাজপুরের করনদিঘিতে প্রচুর সংখ্যক জাল নোট সহ পুলিশের হাতে ধরা পড়ল এক মহিলা। শুক্রবার গোয়ালপোখর থানার পুলিশ মহিলাকে পাকড়াও করে একটি সরকারি বাস থেকে।

জানা গিয়েছে, ধৃত মহিলার বাড়ি উত্তর দিনাজপুর জেলার করনদিঘি এলাকায়। গোপনসূত্রে পাওয়া খবরের ভিত্তিতে পুলিশ পাঞ্জিপাড়া এলাকায় একটি সরকারি বাস থামিয়ে তল্লাশি চালায়। সেই সময়ই সেই বাস থেকে এক মহিলার হেপাজত থেকে উদ্ধার হয় ১৯৮টি ৫০০ টাকার জাল নোট। এরপরই মহিলাকে আটক করে থানায় নিয়ে যায়। ধৃত মহিলা কোথা থেকে এই বিপুল পরিমান জাল টাকা পেল তা খতিয়ে দেখছে পুলিশ। এদিন মহিলাকে ইসলামপুর মহকুমা আদালতে তোলা হলে ৭ দিনের হেপাজতে নিয়েছে পুলিশ।

Releated Posts

বিহারের বন্যা পরিস্থিতি পরিদর্শনে শিবরাজ, কেন্দ্রীয় সহায়তার আশ্বাস

পাটনা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারে চলতি বন্যায় ক্ষয়ক্ষতির পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে বুধবার রাজ্যে পৌঁছেছে কেন্দ্রীয় প্রতিনিধি দল।…

ByByNews Desk Sep 16, 2026

হাওড়ায় একাধিক সিপিআই(এম) পার্টি অফিসে ভাঙচুর, বিজেপির বিরুদ্ধে অভিযোগ; দাবি অস্বীকার

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের হাওড়া জেলার বালি এলাকায় মঙ্গলবার গভীর রাতে একাধিক কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়া (মার্কসবাদী)-র…

ByByNews Desk Sep 16, 2026

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কলকাতা অফিস খালি করার দমকলের নোটিস খারিজ হাইকোর্টে

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্য কলকাতার ক্যামাক…

ByByNews Desk Sep 16, 2026

মাদক ও সোশ্যাল মিডিয়ার ফাঁদ থেকে দূরে থাকুন, শিক্ষক-অভিভাবকদের বিশ্বাস করুন: পড়ুয়াদের কাশ্মীর পুলিশের আইজি

শ্রীনগর, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): পড়ুয়াদের মাদক, অনলাইন বেটিংসহ সোশ্যাল মিডিয়ার নানা ফাঁদ এবং সহজে পাওয়া আনন্দের প্রলোভন থেকে…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top