News Flash

  • Home
  • খেলা
  • আগামীকাল থেকে নাইডু সেমিফাইনালে উত্তর প্রদেশ-মুম্বাই, বিদর্ভ-কর্ণাটক
Image

আগামীকাল থেকে নাইডু সেমিফাইনালে উত্তর প্রদেশ-মুম্বাই, বিদর্ভ-কর্ণাটক

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১ মার্চ।। কর্ণেল সি কে নাইডু ট্রফি ক্রিকেটের দুটি সেমিফাইনাল ম্যাচ আগামী ৩ মার্চ থেকে অনুষ্ঠিত হবে। ‌ একটি উত্তর প্রদেশ বনাম মুম্বাই-এর মধ্যে। খেলা কানপুরে গ্রীন পার্ক স্টেডিয়ামে। অপরটি বিদর্ভ বনাম কর্ণাটকের মধ্যে। খেলা নাগপুরে কালাম্না গ্রাউন্ডে । বিজয়ী দুইদলের মধ্যে ফাইনাল ম্যাচ শুরু হবে ১০ মার্চ থেকে। ফাইনাল ম্যাচের স্থান পরবর্তী সময়ে জানানো হবে। উল্লেখ্য, প্রথম কোয়ার্টার ফাইনাল খেলায় উত্তর প্রদেশ সৌরাষ্ট্রের বিরুদ্ধে ড্র ম্যাচ থেকে প্রথম ইনিংসে লিড নেওয়ার সুবাদে সেমিফাইনালে পৌঁছে। চতুর্থ কোয়ার্টার ফাইনালে মুম্বাই দশ উইকেটের ব্যবধানে রেলওয়েজ কে হারিয়ে সেমিফাইনালে প্রবেশ করে। একইভাবে দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে বিদর্ভ ৪২ রানের ব্যবধানে তামিলনাড়ু কে পরাজিত করে সেমিফাইনালে উন্নীত হয়। তৃতীয় কোয়ার্টার ফাইনালে ঝাড়খন্ড ও কর্নাটকের ম্যাচ ড্র তে শেষ হলেও প্রথম ইনিংসে লিড নেওয়ার সুবাদে কর্ণাটক ছাড়পত্র পায় শেষ চারে খেলার। সেমিফাইনালের লড়াইয়ে জয় ছিনিয়ে কোন দু-দল ফাইনালে পরস্পরের বিরুদ্ধে খেলার  ছাড়পত্র পায় তাই এখন দেখার বিষয়।

Releated Posts

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top