News Flash

  • Home
  • খেলা
  • প্রেসক্লাবের চাইনিজ চেকার মিট আজ গেমস এন্ড স্পোর্টস ফেস্ট জমজমাট
Image

প্রেসক্লাবের চাইনিজ চেকার মিট আজ গেমস এন্ড স্পোর্টস ফেস্ট জমজমাট

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১ মার্চ ।। বেশ উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে আগরতলা প্রেসক্লাব আয়োজিত গেমস এন্ড স্পোর্টস ফেস্ট -‘২৪ চলছে। অন্যান্য বছরের মতো এবারও আগরতলা প্রেসক্লাব আয়োজিত ইনডোর-আউটডোর গেমস-এর পাশাপাশি বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতারও আয়োজন করা হবে। গেমস এন্ড স্পোর্টসের ৮ম পর্যায়ে আগামীকাল চাইনিজ চেকার প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। মাসাধিককাল আগে ব্যাডমিন্টন সিঙ্গেলস এবং রাজ্য স্তরীয় আন্ত: প্রেসক্লাব ক্রিকেট টুর্নামেন্টের পর ইনডোর গেমস লুডো এবং পরে ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। ক্রমান্বয়ে ক্যারাম টুর্নামেন্টের পর টেবিল টেনিস, দাবা প্রতিযোগিতার পর আগামীকাল চাইনিজ চেকার প্রতিযোগিতা হচ্ছে। ব্যাডমিন্টন ডাবলস-এর পর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। আগামীকাল বেলা ১১টায় প্রেসক্লাবের কনফারেন্স হলে সাংবাদিকদের মধ্যে চাইনিজ চেকার প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। উদ্বোধনী অনুষ্ঠানে আগরতলা প্রেসক্লাবের সভাপতি জয়ন্ত ভট্টাচার্য, সচিব রমাকান্ত দে, স্পোর্টস কমিটির চেয়ারপার্সন অলক ঘোষ প্রমুখ উপস্থিত থাকবেন। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী খেলোয়ারদের বেলা সাড়ে দশটার মধ্যে প্রেসক্লাবে রিপোর্ট করতে স্পোর্টস কমিটির কনভেনার অভিষেক দে আহ্বান রেখেছেন।

Releated Posts

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top