News Flash

  • Home
  • দিনের খবর
  • ৭ মার্চ ফের পথে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
Image

৭ মার্চ ফের পথে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

কলকাতা, ১ মার্চ, (হি.স.): আন্তর্জাতিক নারীদিবস উপলক্ষে ফের পথে নামছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী ৭ মার্চ বৃহস্পতিবার কলকাতার রাস্তায় মিছিলে হাঁটবেন তিনি।

ওই দিন তৃণমূলের মহিলা সদস্যরা কলেজ স্কোয়্যার থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত মিছিল করবেন। সেই মিছিলে নেতৃত্ব দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর ডোরিনা ক্রসিংয়ে তৃণমূলনেত্রী একটি সভা করবেন বলেও সূত্রের খবর।

এবছর যদিও প্রথম নয়, প্রায় প্রতিবারই নারীদিবসে দলের নারী বাহিনীকে নিয়ে মিছিল করেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু দলের নেত্রী-কর্মীরাই নয়, সেই মিছিলে দেখা যায় বহু নামী ব্যক্তিত্বকেও।

বেশ কয়েক বছর ধরে ৮ মার্চ আন্তর্জাতিক নারীদিবসে মমতার নেতৃত্বে তৃণমূলের মিছিল বেরোয়। কিন্তু এবার সেই মিছিল হচ্ছে একদিন আগে অর্থাৎ ৭ মার্চ। আসলে ৮ তারিখ শিবরাত্রি। ওইদিন মহিলারা নানা আচার-অনুষ্ঠান পালন করে থাকেন। তাই মিছিল একদিন এগিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে তৃণমূল সূত্রের খবর।

Releated Posts

বিহারের বন্যা পরিস্থিতি পরিদর্শনে শিবরাজ, কেন্দ্রীয় সহায়তার আশ্বাস

পাটনা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারে চলতি বন্যায় ক্ষয়ক্ষতির পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে বুধবার রাজ্যে পৌঁছেছে কেন্দ্রীয় প্রতিনিধি দল।…

ByByNews Desk Sep 16, 2026

হাওড়ায় একাধিক সিপিআই(এম) পার্টি অফিসে ভাঙচুর, বিজেপির বিরুদ্ধে অভিযোগ; দাবি অস্বীকার

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের হাওড়া জেলার বালি এলাকায় মঙ্গলবার গভীর রাতে একাধিক কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়া (মার্কসবাদী)-র…

ByByNews Desk Sep 16, 2026

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কলকাতা অফিস খালি করার দমকলের নোটিস খারিজ হাইকোর্টে

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্য কলকাতার ক্যামাক…

ByByNews Desk Sep 16, 2026

মাদক ও সোশ্যাল মিডিয়ার ফাঁদ থেকে দূরে থাকুন, শিক্ষক-অভিভাবকদের বিশ্বাস করুন: পড়ুয়াদের কাশ্মীর পুলিশের আইজি

শ্রীনগর, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): পড়ুয়াদের মাদক, অনলাইন বেটিংসহ সোশ্যাল মিডিয়ার নানা ফাঁদ এবং সহজে পাওয়া আনন্দের প্রলোভন থেকে…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top