News Flash

Image

বিএসএফের মারে গুরুতর আহত কৃষক

নিজস্ব প্রতিনিধি, সোনামুড়া, ২৮ ফেব্রুয়ারি:
বিএসএফের মারে গুরুতর আহত  হলো এক কৃষক। ঘটনাটি ঘটেছে সোনামুড়া থানাধীন সীমান্ত গ্রাম এনসি নগরে। এনিয়ে এলাকার মানুষের দাবি, কৃষক ইয়াসিন মিয়া প্রতিদিনের মতো নিজের সবজি খেতে সবজি তোলার জন্য যায়, এবং সবজি তুলে বাড়ি ফেরার পথে হঠাৎ করে এনসি নগরের ৪৩ নম্বর বাহিনীর কয়েকজন বিএসএফ জওয়ান তার উপরে চড়াও হয়।

তার  চিৎকার  শুনে ঘটনাস্থলে দৌড়ে আসে কৃষকের স্ত্রী এবং বিএসএফের হাত থেকে স্বামীকে বাঁচাতে গেলে তখন ইয়াসিন মিয়ার স্ত্রী ফাতেমা বেগম এর ওপর ও পড়ে বিএসএফের প্রহার। পরে উভয়ের আত্মচিৎকারে ঘটনাস্থলে ছুটে আসে এলাকাবাসী।

এই অবস্থা দেখে এলাকাবাসী বিএসএফের হাত থেকে ইয়াসিন মিয়াকে উদ্ধার করে সোনামুড়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসে। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসার পর তাকে জিবিতে স্থানান্তরিত করে দেয় উন্নত চিকিৎসার জন্য। আহত কৃষকের পক্ষ থেকে সোনামুড়া থানাতে একটি অভিযোগও দায়ের করা হয়।
বিএসএফ এর এই ধরনের আক্রমণে ক্ষুব্ধ এলাকাবাসী চাঞ্চল্য বিরাজ করছে সীমান্ত এলাকায়।

Releated Posts

তেলিয়ামুড়া হাসপাতাল বিতর্কে সরব এমডিসি রাজেশ্বর দেববর্মা, মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি

আগরতলা, ১০ জুন: তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে সাম্প্রতিক ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে। হাসপাতাল পরিদর্শনের…

ByByReshmi Debnath Jun 10, 2026

স্বচ্ছতা ও সাফল্যের সঙ্গে ১২ বছর পূর্ণ করেছেন প্রধানমন্ত্রী মোদী: বিদ্যুৎ মন্ত্রী

আগরতলা, ১০ জুন: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় এবং প্রধানমন্ত্রী হিসেবে টানা ১২ বছর পূর্তি উপলক্ষে…

ByByReshmi Debnath Jun 10, 2026

৫০ লক্ষ টাকার কফ সিরাপ উদ্ধার, গ্রেফতার ট্রাক চালক

ধর্মনগর, ১০ জুন: মাদক পাচারের বিরুদ্ধে বড়সড় সাফল্য পেল পুলিশ। অসম-ত্রিপুরা সীমান্তের চুড়াইবাড়ি চেকপোস্টে অভিযান চালিয়ে প্রায় ৫০…

ByByTaniya Chakraborty Jun 10, 2026

প্রধানমন্ত্রী মোদির নেতৃত্বে ১২ বছর পূর্তি, শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ১০ জুন: প্রধানমন্ত্রী হিসেবে ৪৩৯৯ দিন পূর্ণ করায় ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীকে চিঠি দিয়ে আন্তরিক শুভেচ্ছা…

ByByTaniya Chakraborty Jun 10, 2026
Scroll to Top