News Flash

  • Home
  • প্রধান খবর
  • সাধারণ মানুষকে বঞ্চনা না করতে কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর
Image

সাধারণ মানুষকে বঞ্চনা না করতে কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

পুরুলিয়া, ২৭ ফেব্রুয়ারি (হি.স.): নিজের দলের কর্মীদের সাধারণ মানুষকে বঞ্চনা না করার ব্যাপারে কড়া হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পুরুলিয়ার সরকারি পরিষেবা প্রদানের অনুষ্ঠান থেকে তাঁর বার্তা—নিজেকে ‘বড়’ মনে করে মানুষের কাজেই অগ্রাধিকার দিতে হবে, কারণ মানুষই নির্বাচনে জিতিয়েছে।

এদিনের সভা থেকে মমতা বলেন, ‘মনে রাখবেন আমরা সবাই ছোট। মানুষ কিন্তু বড়। মানুষ ছুড়ে ফেলে দিলে কেউ তাকিয়েই দেখবে না, আমি বড় না ও বড়।’ সভায় উপস্থিত পঞ্চায়েত, জেলা কর্মীদের বার্তা মমতার। এরপরেই তিনি বলেন, ‘আমার সঙ্গে যাঁরা দল করছেন, তাঁরা এই কথাটা মনে রাখবেন। এই কথাটা বিশ্বাস না করলে নিজের ঘরে যান, বিজেপি করুন, কংগ্রেস করুন, সিপিএম করুন। আমার কোনও আপত্তি নেই। তৃণমূল কংগ্রেস করে মানুষকে বঞ্চিত করা যাবে না।’

বিরোধীদের অভিযোগের আঁচ যাতে তৃণমূল কংগ্রেসের উপর না পড়ে, সেই কারণেই তিনি মানুষকে বঞ্চিত করার অপরাধের ভাগীদার না হওয়ার ব্যাপারে দলীয় কর্মীদের হুঁশিয়ারি দেন বলেই ধারণা। কেন্দ্রীয় প্রকল্পে অর্থ বরাদ্দ না পাওয়া গেলেও রাজ্য সরকার যে সেটা মিটিয়ে দিচ্ছে, সেই বার্তা মানুষের কাছে পৌঁছে দিতে ইতিমধ্যে দলীয় নির্দেশ রয়েছে। জেলায় জেলায় সহায়তা শিবির করে একশো দিনের কাজের টাকা ফেরতের ব্যাপারে শিবির করার কর্মসূচি নেওয়া হয়েছে। লোকসভার আগে জনসাধারণের পাশে যে রাজ্য সরকার রয়েছে, সেই বার্তাই এদিন আরও প্রতিষ্ঠা করেন সরকারি পরিষেবা প্রদানের মঞ্চ থেকে।

এদিনের অনুষ্ঠান উপবিষ্ট সাধারণ মানুষের উদ্দেশে মমতা জানান, যদি কোথাও কোনও অভিযোগ ওঠে, সেটা যেন ‘সরাসরি মুখ্যমন্ত্রী’তে ফোন করে জানানো হয়। এমনকি, অভিযোগ জানানোর জন্য ওয়েব মাধ্যমে আলাদা পোর্টাল রয়েছে, কোনওরকম অভিযোগ হলেই সেখানে জানিয়ে দেওয়ার জন্য নির্দেশ দেন তিনি।

Releated Posts

‘জোড়াফুল’ ব্যবহারে রাশ কমিশনের, মমতা ও ঋতব্রত দুই শিবিরকেই নয় প্রতীক

নিজস্ব সংবাদদাতা, নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর: তৃণমূল কংগ্রেসের অন্দরের সংঘাত এবার সরাসরি এসে পড়ল ব্যালটের পরিচয়ে। দলের নাম ও…

ByBySandeep Biswas Sep 17, 2026

দৃষ্টিভঙ্গি, দায়বদ্ধতা ও উদ্যমের গল্প: প্রধানমন্ত্রী মোদির জীবনের কিছু অজানা কাহিনি

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৃহস্পতিবার ৭৬ বছরে পা দিলেন। তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবনে কঠোর শৃঙ্খলা,…

ByByNews Desk Sep 17, 2026

উন্নত প্রযুক্তি বিকাশে তরুণ প্রতিভাদের সক্রিয় অংশগ্রহণের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের জনসংখ্যাগত সুবিধাকে কৌশলগত শক্তি হিসেবে তুলে ধরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৃহস্পতিবার দেশের বিপুল…

ByByNews Desk Sep 17, 2026

সেমিকন্ডাক্টরে আত্মনির্ভরতার পথে ভারতের বড় পদক্ষেপ, ‘সেমিকন ২.০’-তে ১.২৭ লক্ষ কোটি টাকার বরাদ্দ

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): সেমিকন্ডাক্টর ক্ষেত্রে আত্মনির্ভরতার লক্ষ্যে বড় পদক্ষেপের পথে এগোচ্ছে ভারত। ২০২১ সালে দেশে কোনও বাণিজ্যিক…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top