News Flash

  • Home
  • খেলা
  • বিলোনিয়ায় সন্তোষ স্মৃতি টি-২০ ক্রিকেট জয়ী ওরিয়েন্টাল ক্লাব
Image

বিলোনিয়ায় সন্তোষ স্মৃতি টি-২০ ক্রিকেট জয়ী ওরিয়েন্টাল ক্লাব

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৭ ফেব্রুয়ারি।। বিলোনিয়া বিদ্যাপীঠ স্কুল মাঠে চলছে এখন সন্তোষ স্মৃতি সিনিয়র সীমিত ওভারের ক্রিকেট টুর্নামেন্ট। বিলোনিয়া ক্রিকেট এসোসিয়েশন আয়োজিত টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী মঙ্গলবার মাঠে নামে ওরিয়েন্টাল ক্লাব ও এস ভি এস সি জয়পুর। দিনের ম্যাচে প্রতিপক্ষকে ৬৫ রানে হারিয়ে জয় ছিনিয়ে নেয় ওরিয়েন্টাল ক্লাবের ক্রিকেটার। এদিন সকালে ওরিয়েন্টাল ক্লাব টসেটিতে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে সাতজন ব্যাটসম্যানকে হারিয়ে সংগ্রহ করে ১৮২ রান। মূলত প্রথম সারির চার ব্যাটসম্যানের হাত ধরেই ইনিংসে এই রান তুলতে সক্ষম হয় ওরিয়েন্টাল। ওপেনিং জুটির দুই ব্যাটসম্যান তন্ময় দাস (২৯) ও প্রাঞ্জল দেব (৩৩) ছাড়াও দলকে লড়াই করার মত রানে পৌঁছে দেয় শুভম দাস(৪৫) ও অরূপ দত্ত(৪৮)। পরাজিত দলের বোলারদের মধ্যে ইনিংসের দুটি করে উইকেট নেয় সাগর ভৌমিক ও শুভ বণিক। জবাবে জয়ের জন্য জয়পুর ১৮৩ রানের টার্গেট নিয়ে সাতজন ব্যাটসম্যানকে হারিয়ে মাত্র ১১৭ রান তুলতে সক্ষম হয়। দলের প্রথম সারির ব্যাটসম্যানরা ব্যাট হাতে নিয়ে চূড়ান্ত ব্যর্থতার পরিচয় দিলেও মিডেল অর্ডারে বিশ্বজিৎ মিত্র (২৪) অমিত ঘোষ (১৮*) ও অভিজিৎ রায় (১৮*) কিছুটা লড়াই করে দলকে জঘন্য পরাজয়ের হাত থেকে রক্ষা করে। জয়ী দলের বোলারদের মধ্যে ইনিংসে  দুটি করে উইকেট নেন জয়ন্ত পাঠারি ও অরূপ দত্ত।

Releated Posts

বিশ্বকাপের সাফল্য সেরা দলগুলির সঙ্গে পাল্লা দেওয়ার বিশ্বাস জুগিয়েছে: মারিজনে

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ৫২ বছরে বিশ্বকাপে ভারতের মহিলা হকি দলের সেরা ফলাফল শুধুমাত্র উৎসাহই দেয়নি, বরং বিশ্বের…

ByByNews Desk Sep 16, 2026

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top