News Flash

  • Home
  • মুখ্য খবর
  • স্ত্রী হত্যার দায়ে যাবজ্জীবন কারাদণ্ড স্বামীর
Image

স্ত্রী হত্যার দায়ে যাবজ্জীবন কারাদণ্ড স্বামীর

আগরতলা, ২৭ ফেব্রুয়ারি : স্ত্রীকে হত্যার দায়ে স্বামীকে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা ঘোষণা করেছেন জেলা দায়রা ম্যাজিস্ট্রেট অংশুমান দেববর্মা।

মঙ্গলবার জেলা দায়রা ম্যাজিস্ট্রেট অংশুমান দেববর্মা স্ত্রী হত্যার দায়ে স্বামী স্বপন কুমার নাথকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিলেন। কাঞ্চনপুর থানাধীন লালজুরী হরিপুর গ্রামের বাসিন্দা রঞ্জিত নাথের মেয়ে রিক্তা নাথ সামাজিক মতে ২০১৬ সালে তাদের মধ্যে বিয়ে হয়েছিল। কিন্তু মাত্র উনিশ বছর বয়সে স্বামী এবং তার পরিবারের নির্যাতনে মৃত্যুর কোলে ঢলে পড়ে রিক্তা নাথ।

কাঞ্চনপুর থানায় ৮০/২০১৮ নম্বরে ২৯/১২/২০১৮ একটি মামলা রেজিস্ট্রি হয়। ৩০২/৩৪ আই পি সি এবং ৪৯৮(এ) ধারায় মামলা চলার পর আজ ছয় বছরের মাথায় স্বপননাথের মায়ের অর্থাৎ কুমুদিনী রাতের তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়। রিক্তা নাথের স্বামী স্বপন কুমার নাথকে যাবজ্জীবন কারাদণ্ড ৫ হাজার টাকা জরিমানা এবং অনাদায় আরো পাঁচ বছরের কারাদণ্ডের নির্দেশ দেন মাননীয় বিচারক অংশুমান দেববর্মা। সরকার পক্ষে মামলাটি পরিচালনা করেন আইনজীবী পার্থ পাল।

Releated Posts

তেলিয়ামুড়া হাসপাতাল বিতর্কে সরব এমডিসি রাজেশ্বর দেববর্মা, মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি

আগরতলা, ১০ জুন: তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে সাম্প্রতিক ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে। হাসপাতাল পরিদর্শনের…

ByByReshmi Debnath Jun 10, 2026

স্বচ্ছতা ও সাফল্যের সঙ্গে ১২ বছর পূর্ণ করেছেন প্রধানমন্ত্রী মোদী: বিদ্যুৎ মন্ত্রী

আগরতলা, ১০ জুন: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় এবং প্রধানমন্ত্রী হিসেবে টানা ১২ বছর পূর্তি উপলক্ষে…

ByByReshmi Debnath Jun 10, 2026

৫০ লক্ষ টাকার কফ সিরাপ উদ্ধার, গ্রেফতার ট্রাক চালক

ধর্মনগর, ১০ জুন: মাদক পাচারের বিরুদ্ধে বড়সড় সাফল্য পেল পুলিশ। অসম-ত্রিপুরা সীমান্তের চুড়াইবাড়ি চেকপোস্টে অভিযান চালিয়ে প্রায় ৫০…

ByByTaniya Chakraborty Jun 10, 2026

প্রধানমন্ত্রী মোদির নেতৃত্বে ১২ বছর পূর্তি, শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ১০ জুন: প্রধানমন্ত্রী হিসেবে ৪৩৯৯ দিন পূর্ণ করায় ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীকে চিঠি দিয়ে আন্তরিক শুভেচ্ছা…

ByByTaniya Chakraborty Jun 10, 2026
Scroll to Top