News Flash

  • Home
  • দিনের খবর
  • গান্ধীমূর্তির পাদদেশে ধরনা, শর্তসাপেক্ষে বিজেপি-কে অনুমতি হাই কোর্টের
Image

গান্ধীমূর্তির পাদদেশে ধরনা, শর্তসাপেক্ষে বিজেপি-কে অনুমতি হাই কোর্টের

কলকাতা, ২৭ ফেব্রুয়ারি (হি. স.) : সন্দেশখালি ঘটনার প্রতিবাদে কলকাতার গান্ধীমূর্তির পাদদেশে ধরনায় বসার কর্মসূচি ঘোষণা করেছিল বিজেপি। কিন্তু পুলিশের অনুমতি না মেলায় হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। সেই মামলায় মঙ্গলবার হাই কোর্ট বিজেপিকে ধরনা করার অনুমতি দিল। তবে বেঁধে দিল কিছু শর্তও।

সোমবারই ধরনার অনুমতির চেয়ে হাই কোর্টে মামলা করেছিলেন সুকান্তবাবু। মঙ্গলবার বিচারপতি কৌশিক চন্দের এজলাসে সেই মামলার শুনানি ছিল। সেখানেই সব পক্ষের সওয়াল জবাবের শেষে বিচারপতি বিজেপিকে ‘শর্তসাপেক্ষে’ ধরনা কর্মসূচির অনুমতি দেন। বিচারপতির মন্তব্য, “বিক্ষোভ প্রদর্শন কখনও শান্তিনিকেতনের ভাষায় হতে পারে না।”

বিজেপি তিন দিন টানা ধরনায় বসতে চেয়ে আবেদন করেছিল। কিন্তু হাই কোর্ট বিজেপিকে দু’দিনের অনুমতি দিয়েছে। পাশাপাশি বিচারপতি তাঁর নির্দেশে বলেন, ‘‘কলকাতার গান্ধীমূর্তির পাদদেশে ১৫০ জন লোক নিয়ে ধরনা দিতে পারবে বিজেপি। দু’দিনের জন্য এই কর্মসূচি করা যাবে। শান্তিপূর্ণ ভাবে সেই কর্মসূচি করতে হবে বিজেপিকে। লাউডস্পিকার ব্যবহার করা যাবে না।’’ সেই সঙ্গে কর্মসূচির সময়ও বেঁধে দিয়েছেন বিচারপতি। সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত কর্মসূচি করার নির্দেশ দেওয়া হয়েছে।

Releated Posts

বালাঘাটে ৩০-এর বেশি আদিবাসী শিশুর মৃত্যু নিয়ে সরব রাহুল গান্ধী, মধ্যপ্রদেশ সরকারের সমালোচনা

নয়াদিল্লি/ভোপাল, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): মধ্যপ্রদেশের বালাঘাট জেলায় ৩০-এর বেশি আদিবাসী শিশুর মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করলেন লোকসভার…

ByByNews Desk Sep 17, 2026

অসমে বন্যাদুর্গতদের জন্য বাড়তি ত্রাণের দাবিতে অনশনে অখিল গগৈ

গুয়াহাটি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলির জন্য বাড়তি ক্ষতিপূরণ ও ত্রাণের দাবিতে বৃহস্পতিবার একদিনের অনশন…

ByByNews Desk Sep 17, 2026

টাটা সন্সের চেয়ারম্যান পদে চন্দ্রশেখরনকে পুনর্নিয়োগের প্রস্তাব ‘অবৈধ’: টাটা ট্রাস্টস

মুম্বই, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): টাটা সন্সের চেয়ারম্যান হিসেবে এন. চন্দ্রশেখরনকে পুনর্নিয়োগের জন্য পরিচালন পর্ষদের প্রস্তাবকে ‘অবৈধ’ বলে দাবি…

ByByNews Desk Sep 17, 2026

শ্রীরামপুরে মমতার সভায় হাইকোর্টের শর্তসাপেক্ষ অনুমতি, সর্বাধিক ১,০০০ জনের জমায়েত

কলকাতা, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের শ্রীরামপুরে তৃণমূল কংগ্রেসের সভা করার অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। তবে শর্তসাপেক্ষে এই অনুমতি…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top