News Flash

  • Home
  • দিনের খবর
  • মেয়েদের তৈরি করা সামগ্রীর প্রাতিষ্ঠানিক বাজার তৈরি হবে জেলায়, ঘোষণা মমতার
Image

মেয়েদের তৈরি করা সামগ্রীর প্রাতিষ্ঠানিক বাজার তৈরি হবে জেলায়, ঘোষণা মমতার

পুরুলিয়া, ২৭ ফেব্রুয়ারি (হি.স.) : জেলায় সরকারি উদ্যোগে তৈরি হবে শপিং মলের ধাঁচে ঝাঁ চকচকে মার্কেট কমপ্লেক্স। মঙ্গলবার পুরুলিয়ায় এই ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এই সব বাজারে বাংলার স্বনির্ভর গোষ্ঠীর তৈরি করা সামগ্রী বিক্রি করা হবে। এমনিতে বাংলায় স্বনির্ভর গোষ্ঠীগুলিতে মহিলারাই বেশি কাজ করেন। মুখ্যমন্ত্রীরও উদ্দেশ্য বাংলার মেয়েদের তৈরি করা সামগ্রীর প্রাতিষ্ঠানিক বাজার তৈরি করে দেওয়া।

মুখ্যমন্ত্রী এদিন জানিয়েছেন, স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা সেখানে তাঁদের তৈরি করা জিনিসপত্র বিক্রি করতে পারবেন। সেখানে বিপুল কর্মসংস্থান ও রোজগারের সুযোগ তৈরি হবে বলে ইঙ্গিত দিয়েছেন তিনি।

তাঁর কথায়,“স্বনির্ভর গোষ্ঠীর মেয়েরা তাঁদের হাতের কাজ বিক্রি করার জন্য বাজার পায় না। তাই জেলায় জেলায় আমরা বিগ বাজার, বিগ মার্কেট তৈরি করে দেব। মেয়েদের হাতের কাজ বিক্রি হবে। এতে আর বাংলার মহিলাদের বাইরে যেতে হবে না।”

স্বনির্ভরগোষ্ঠীর মেয়েদের স্বাবলম্বী করার জন্য রাজ্য ২৫ হাজার টাকা দিচ্ছে বলে জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এছাড়া ভবিষ্যতে ক্রেডিট কার্ড দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। যেখানে মহিলারা পাঁচ লক্ষ টাকা পর্যন্ত ঋণ নিতে পারবেন।

Releated Posts

বালাঘাটে ৩০-এর বেশি আদিবাসী শিশুর মৃত্যু নিয়ে সরব রাহুল গান্ধী, মধ্যপ্রদেশ সরকারের সমালোচনা

নয়াদিল্লি/ভোপাল, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): মধ্যপ্রদেশের বালাঘাট জেলায় ৩০-এর বেশি আদিবাসী শিশুর মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করলেন লোকসভার…

ByByNews Desk Sep 17, 2026

অসমে বন্যাদুর্গতদের জন্য বাড়তি ত্রাণের দাবিতে অনশনে অখিল গগৈ

গুয়াহাটি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলির জন্য বাড়তি ক্ষতিপূরণ ও ত্রাণের দাবিতে বৃহস্পতিবার একদিনের অনশন…

ByByNews Desk Sep 17, 2026

টাটা সন্সের চেয়ারম্যান পদে চন্দ্রশেখরনকে পুনর্নিয়োগের প্রস্তাব ‘অবৈধ’: টাটা ট্রাস্টস

মুম্বই, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): টাটা সন্সের চেয়ারম্যান হিসেবে এন. চন্দ্রশেখরনকে পুনর্নিয়োগের জন্য পরিচালন পর্ষদের প্রস্তাবকে ‘অবৈধ’ বলে দাবি…

ByByNews Desk Sep 17, 2026

শ্রীরামপুরে মমতার সভায় হাইকোর্টের শর্তসাপেক্ষ অনুমতি, সর্বাধিক ১,০০০ জনের জমায়েত

কলকাতা, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের শ্রীরামপুরে তৃণমূল কংগ্রেসের সভা করার অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। তবে শর্তসাপেক্ষে এই অনুমতি…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top