News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বিধায়কের উপস্থিতিতে ন্যায্যমূল্য দোকান পরিচালন সমিতির সম্মেলন অনুষ্ঠিত
Image

বিধায়কের উপস্থিতিতে ন্যায্যমূল্য দোকান পরিচালন সমিতির সম্মেলন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, কমলপুর, ২৭ ফেব্রুয়ারি: ধলাই জেলার কমলপুরে মঙ্গলবার অনুষ্ঠিত হয় ন্যায্যমূল্য দোকান পরিচালন সমিতির সম্মেলন। সম্মেলনকে কেন্দ্র করে ব্যাপক উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হয়।  ন্যায্য মূল্যের দোকান পরিচালন সমিতির ২৬ তম সম্মেলন হয় কমলপুর নজরুল ভবনে। প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রাক্তন মন্ত্রী তথা বিধায়ক মনোজ কান্তি দেব। প্রধান অথিতি হিসাবে উপস্থিত ছিলেন বিধায়িকা স্বপ্না দাস (পাল )।

 এছাড়া উপস্থিত ছিলেন সমাজসেবী সন্তোষ দাস, কেশব ভৌমিক, পরিতোষ পাল ও ন্যায্য মূল্যের পরিচালক সমিতির রাজ্য কমিটির সভাপতি প্রদীপ চন্দ। স্বাগত ভাষণ দেন মহকুমা কমিটির সভাপতি নৃপেন্দ্র সরকার।  বক্তব্য রাখেন বিধায়িকা তথা কমলপুর ফুড কমিটির চেয়ারম্যান স্বপ্না দাস (পাল ) রাজ্য, রাজ্য কমিটির সভাপতি প্রদীপ চন্দ।

উদ্বোধকের ভাষনে  রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বিধায়ক মনোজ কান্তি দেব বলেন কোভিড চলাকালীন সময়ে রাজ্যের পুলিশ, স্বাস্থ্যকর্মী, অগ্নিনির্বাপক দপ্তর যেমন ফ্রন্টলাইনার হিসাবে কাজ করেছে ঠিক তেমনি রেশন ডিলাররাও ফ্রন্টলাইনার হিসাবে রোগের ভ্রুকুটির মধ্যেও তারা মানুষকে খাবার পৌঁছে দিয়েছে। যার ফলে তিনি তাদের ধন্যবাদ জ্ঞাপন করেছেন। তিনি আরো বলেন রাজ্যে প্রায় দুই হাজার রেশন দোকান রয়েছে। তিনি বলেন বামফ্রন্ট আন্দোলন করতো চৌদ্দটি জিনিস রেশন দোকানে দিতে হবে।

কিন্তু তারা তাদের পঁচিশবছর ক্ষমতায় একটিও রেশনে দেয় নি। কিন্তু বিজেপি সরকার ক্ষমতায় আসার পর বিভিন্ন সামগ্রী রেশনে দেওয়া হচ্ছে।রাজ্যে মহিলাদেরও এই সরকারের আমলেই রেশন দোকান দেওয়া হয়েছে। বলা বাহুল্য,এরপরই নেজ্যমূল্যের দোকান পরিচালন সমিতির নতুন কমিটি ঘোষণা করা হয়। নতুন কমিটির সভাপতি, সম্পাদক ও  কোষাধ্যক্ষ হিসাবে মনোনীত হয়েছেন রতন দেবরায়, উজ্জ্বল দাস ও মলয় কুমার চক্রবর্তী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদায়ী কমিটির সভাপতি নৃপেন্দ্র সরকার।

Releated Posts

একলব্য মডেল স্কুলের শিক্ষকের বিরুদ্ধে তিন ছাত্রীর সঙ্গে অশোভন আচরণের অভিযোগ, গ্রেফতার

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুলের তিন ছাত্রীর সঙ্গে অশোভন আচরণের অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। ঘটনাকে…

ByByReshmi Debnath Sep 17, 2026

সমাজের সকল অংশের মানুষের অংশগ্রহণের মাধ্যমে উন্নয়নমূলক কর্মকাণ্ডকে এগিয়ে নিয়ে যেতে হবে: পর্যটনমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর:প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন এবং জনসেবায় ২৫ বছর পূর্তি উপলক্ষ্যে রাজ্যব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’-এর…

ByByReshmi Debnath Sep 17, 2026

যোগ্য প্রার্থীরা প্রাপ্য সুযোগ পাবেন, কেন্দ্রের নির্দেশ মেনে দ্বিতীয় দফার নিয়োগ: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: নিয়োগ এবং শিক্ষক যোগ্যতা পরীক্ষা (টেট) নিয়ে দাবিদাওয়া জানিয়ে আন্দোলনে না যাওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি…

ByByTaniya Chakraborty Sep 17, 2026

কর্তব্যে গাফিলতির অভিযোগ, নানা সমস্যায় জর্জরিত বড়মুড়া নারেং জমি উচ্চ বিদ্যালয়

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: কর্তব্যে গাফিলতি থেকে শুরু করে পানীয় জলের সমস্যা—নানা সমস্যায় জর্জরিত পশ্চিম ত্রিপুরা জেলার বেলবাড়ি ব্লকের…

ByByReshmi Debnath Sep 17, 2026
Scroll to Top