News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ফের চিকিৎসার গাফিলতিতে রোগী মৃত্যুর অভিযোগ 
Image

ফের চিকিৎসার গাফিলতিতে রোগী মৃত্যুর অভিযোগ 

তেলিয়ামুড়া, ২৫ ফেব্রুয়ারি:  চিকিৎসকের গাফিলতিতে ৫০ ঊর্ধ্ব এক ব্যক্তির মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠলো তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালের বিরুদ্ধে।  গত শনিবার  বিমল বৈষ্ণব এক ব্যক্তিকে  মাইগঙ্গা রেল ব্রিজ সংলগ্ন এলাকায় আহত অবস্থায় পড়ে থাকার  খবর পেয়ে  তেলিয়ামুড়া দমকল বিভাগের কর্মীরা আহত অবস্থায় বিমল বৈষ্ণব কে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে আসে রাত ১১ টা নাগাদ। 

কিন্তু  আত্মীয় পরিজনরা খবর না পাওয়াতে সারারাত বিনা চিকিৎসায় হাসপাতালে পড়ে থাকেন। পরবর্তী সময় রবিবার সকালের কোনো এক সময় মৃত্যুর কোলে ঢলে পড়েন বিমল বৈষ্ণব নামে ওই ব্যক্তিটি।

সংবাদের জানা গেছে,, বিমল বৈষ্ণবের বাড়ি বহিঃ রাজ্যের শিলচর এলাকায়। পরে হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক বিমল বৈষ্ণবের মৃতদেহটি মর্গে নিয়ে রাখেন ময়না তদন্তের জন্য। এই ঘটনা প্রসঙ্গে তেলিয়ামুড়া থানার পুলিশকে জানালেও কোনো এক অজ্ঞাত  কারণে থানার পুলিশ রবিবার সকাল ১০ টায় বীরদর্পে হাসপাতালে গিয়ে হাজির হয় ঘটনার খোঁজখবর নেওয়ার জন্য। এই হল রাজ্য পুলিশের মানবিকতা। যদিও পড়ে মৃত বিমল বৈষ্ণবের মৃতদেহ ময়না তদন্তের পর তার আত্মীয়-স্বজনদের হাতে তুলে দেয়।

Releated Posts

ত্রিপুরায় বিচারক সম্মেলনে বিচারব্যবস্থাকে “গণতন্ত্রের ইস্পাত কাঠামো” বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি ভট্টি

আগরতলা, ৪ এপ্রিল : সুপ্রিম কোর্টের বিচারপতি এস. ভেঙ্কটনারায়ণা ভট্টি শনিবার ত্রিপুরায় অনুষ্ঠিত ১২তম বার্ষিক বিচারক সম্মেলনে বিচারব্যবস্থাকে…

ByByTaniya Chakraborty Apr 4, 2026

ধর্মনগরে উপনির্বাচনের দামামা, শুরু ভোটকর্মীদের ভোটদান

ধর্মনগর, ৪ এপ্রিল: ৫৬-ধর্মনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনকে ঘিরে ইতিমধ্যেই সরগরম উত্তর ত্রিপুরা জেলা। মূল নির্বাচনের আগে শুক্রবার থেকে…

ByByTaniya Chakraborty Apr 4, 2026

এডিসিতে ট্রিপল ইঞ্জিন সরকার গড়তে প্রস্তুত জনগণ: মুখ্যমন্ত্রী*

আগরতলা, ৪ এপ্রিল: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে এগিয়ে চলেছে দেশ এবং রাজ্য। আগামীদিনে একই দিশায় এডিসির অগ্রগতি নিশ্চিত…

ByByTaniya Chakraborty Apr 4, 2026

নারকেলকুঞ্জ জলাশয়ে নিখোঁজ এনআইটির ছাত্র, চাঞ্চল্য

আগরতলা, ৪ এপ্রিল: নারকেলকুঞ্জ জলাশয়ে এক এনআইটি ছাত্র নিখোঁজ হওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। স্নান করতে গিয়ে জলে তলিয়ে…

ByByTaniya Chakraborty Apr 4, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top