News Flash

  • Home
  • মুখ্য খবর
  • সোনামুড়ায় ভার্চুয়ালি ইন্টিগ্রেটেড পাবলিক হেলথ ল্যাবরেটরির ভিত্তিপ্রস্তর স্থাপন 
Image

সোনামুড়ায় ভার্চুয়ালি ইন্টিগ্রেটেড পাবলিক হেলথ ল্যাবরেটরির ভিত্তিপ্রস্তর স্থাপন 

দেশে এইমস হাসপাতালের সংখ্যাও বাড়ানো হচ্ছে: প্রধানমন্ত্রী

সোনামুড়া, ২৫ ফেব্রুয়ারি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ রাজকোট থেকে ভার্চুয়ালি সোনামুড়া মহকুমা হাসপাতালে ইন্টিগ্রেটেড পাবলিক হেলথ ল্যাবরেটরির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। তাছাড়াও প্রধানমন্ত্রী এদিন ভার্চুয়ালি দক্ষিণ ত্রিপুরা জেলা হাসপাতাল ও ধলাই জেলা হাসপাতালে ইন্টিগ্রেটেড পাবলিক হেলথ ল্যাবরেটরির উদ্বোধন করেছেন। রাজকোটে এই ভার্চুয়ালি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ডা. মনসুখ মান্ডভ্য, কেন্দ্রীয় স্বাস্থ্য প্রতিমন্ত্রী প্রফেসর এস পি সিং বাঘেল, কেন্দ্রীয় স্বাস্থ্য প্রতিমন্ত্রী ভারতী প্রবীণ পাওয়ার প্রমুখ। ভার্চুয়াল অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, দেশে এইমস হাসপাতালের সংখ্যাও বাড়ানো হচ্ছে। গত ১০ বছরে দেশে স্বাস্থ্য পরিষেবায় আমূল পরিবর্তন এসেছে। ১০ বছর আগে দেশে মেডিক্যাল কলেজ ছিল ৩৮০-৩৯০টি। এখন দেশে ৭০৬টি মেডিক্যাল কলেজ রয়েছে। প্রধানমন্ত্রী বলেন, দেশে এখন ১ লক্ষেরও বেশী ছাত্রছাত্রী প্রতিবছর এমবিবিএস পড়ার সুযোগ পাচ্ছে। উল্লেখ্য, ইন্টিগ্রেটেড পাবলিক হেলথ ল্যাবরেটরির মাধ্যমে দ্রুত পরীক্ষা, রোগ সনাক্তকরণ ও রোগের প্রাদুর্ভাব মোকাবিলা করার ব্যবস্থাপনা করা হবে। এর ফলে জেলা পর্যায়ে রোগ নিরীক্ষণ ও চিকিৎসা পরিষেবার উন্নয়ন ঘটবে। প্রাথমিকভাবে বিভিন্ন পরীক্ষাগারকে এক ছাদের নিচে নিয়ে আসা হবে। এতে সঠিক চিকিৎসা সুনিশ্চিত হবে।

মেলাঘরে সোনামুড়া মহকুমা হাসপাতালে ইন্টিগ্রেটেড পাবলিক হেলথ ল্যাবরেটরির ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষ্যে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সামাজিক ন্যায় ও ক্ষমতায়ণ প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক, সিপাহীজলা জিলা পরিষদের সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত, বিধায়ক কিশোর বর্মণ, মেলাঘর পুর পরিষদের চেয়ারপার্সন অনামিকা ঘোষ পাল রায় প্রমুখ।

Releated Posts

ত্রিপুরায় বিচারক সম্মেলনে বিচারব্যবস্থাকে “গণতন্ত্রের ইস্পাত কাঠামো” বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি ভট্টি

আগরতলা, ৪ এপ্রিল : সুপ্রিম কোর্টের বিচারপতি এস. ভেঙ্কটনারায়ণা ভট্টি শনিবার ত্রিপুরায় অনুষ্ঠিত ১২তম বার্ষিক বিচারক সম্মেলনে বিচারব্যবস্থাকে…

ByByTaniya Chakraborty Apr 4, 2026

ধর্মনগরে উপনির্বাচনের দামামা, শুরু ভোটকর্মীদের ভোটদান

ধর্মনগর, ৪ এপ্রিল: ৫৬-ধর্মনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনকে ঘিরে ইতিমধ্যেই সরগরম উত্তর ত্রিপুরা জেলা। মূল নির্বাচনের আগে শুক্রবার থেকে…

ByByTaniya Chakraborty Apr 4, 2026

এডিসিতে ট্রিপল ইঞ্জিন সরকার গড়তে প্রস্তুত জনগণ: মুখ্যমন্ত্রী*

আগরতলা, ৪ এপ্রিল: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে এগিয়ে চলেছে দেশ এবং রাজ্য। আগামীদিনে একই দিশায় এডিসির অগ্রগতি নিশ্চিত…

ByByTaniya Chakraborty Apr 4, 2026

নারকেলকুঞ্জ জলাশয়ে নিখোঁজ এনআইটির ছাত্র, চাঞ্চল্য

আগরতলা, ৪ এপ্রিল: নারকেলকুঞ্জ জলাশয়ে এক এনআইটি ছাত্র নিখোঁজ হওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। স্নান করতে গিয়ে জলে তলিয়ে…

ByByTaniya Chakraborty Apr 4, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top