News Flash

  • Home
  • মুখ্য খবর
  • মুঙ্গিয়াকামি ব্লকে মাইক্রো গ্রীডের মাধ্যমে বাড়ি বাড়ি পৌঁছে গিয়েছে বিদ্যুৎ : বিদ্যুৎ মন্ত্রী
Image

মুঙ্গিয়াকামি ব্লকে মাইক্রো গ্রীডের মাধ্যমে বাড়ি বাড়ি পৌঁছে গিয়েছে বিদ্যুৎ : বিদ্যুৎ মন্ত্রী

আগরতলা, ২৪ ফেব্রুয়ারি : মুঙ্গিয়াকামি ব্লকের নোনাছড়া ভিলেজের দত্ত মলসম পাড়া, গন্ডাছড়া আর.ডি ব্লকের খারিশা পাড়ায় মাইক্রো গ্রীডের মাধ্যমে বাড়ি বাড়ি পৌঁছে গিয়েছে বিদ্যুৎ। আজ কাঁকড়াছড়া নোনাছড়া সহ পাহাড়ি অঞ্চলের বিভিন্ন এলাকা পরিদর্শনে গিয়ে একথা বলেন কৃষি ও বিদ্যুৎ মন্ত্রী রতন লাল নাথ.

এদিন তিনি বলেন, মুঙ্গিয়াকামি ব্লকের নোনাছড়া ভিলেজের দত্ত মলসম পাড়া, গন্ডাছড়া আর.ডি ব্লকের খারিশা পাড়ায় এ পর্যন্ত কুড়িটি মাইক্রো গ্রীড স্থাপন করে প্রায় ৩৫০ পরিবারের বিদ্যুতের ব্যবস্থা করা হয়েছে। সৌর শক্তিকে ব্যবহার করে বাড়ি বাড়ি বিদ্যুতের এই ব্যবস্থা ঝড় বৃষ্টি বাদলের সময়েও লোডশেডিং এর ভয় মুক্ত এবং সম্পূর্ণরূপে গ্রীন এনার্জি ।

এদিন তিনি আরও বলেন, পাশাপাশি নোনাছড়া ভিলেজের তৈকাল ও সার্কিপাড়া সৌর শক্তিকে ব্যবহার করে বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হয়েছে পরিশোধিত প্রাণীয় জল।

তাঁর কথায়, মহাকরণের অন্দরে বসে থেকে শুধু সিদ্ধান্তই গ্রহন করেই শেষ নয়, গ্রাম পাহাড়ে সেই সব সিদ্ধান্ত কিভাবে কার্যকরী হচ্ছে তা খতিয়েদেখতে হবে।

Releated Posts

তিপ্রাল্যান্ড ইস্যুতে প্রকাশ্যে দলের অবস্থান নিয়ে প্রশ্ন আমবাসার বিধায়ক চিত্তরঞ্জন দেববর্মার, রাজনৈতিক মহলে তীব্র চর্চা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ জুন: তিপ্রা মথা দলের অন্দরে মতপার্থক্যের জল্পনাকে আরও উস্কে দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিস্ফোরক মন্তব্য…

ByByReshmi Debnath Jun 11, 2026

খোয়াই আদালতের সমন অভিষেককে, ২২ জুন হাজিরার নির্দেশ

আগরতলা, ১০ জুন: ২০২১ সালের বিধানসভা নির্বাচন-পরবর্তী সময়ে ত্রিপুরার খোয়াই থানায় দায়ের হওয়া একটি মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সমন…

ByByReshmi Debnath Jun 10, 2026

তেলিয়ামুড়া হাসপাতাল বিতর্কে সরব এমডিসি রাজেশ্বর দেববর্মা, মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি

আগরতলা, ১০ জুন: তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে সাম্প্রতিক ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে। হাসপাতাল পরিদর্শনের…

ByByReshmi Debnath Jun 10, 2026

স্বচ্ছতা ও সাফল্যের সঙ্গে ১২ বছর পূর্ণ করেছেন প্রধানমন্ত্রী মোদী: বিদ্যুৎ মন্ত্রী

আগরতলা, ১০ জুন: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় এবং প্রধানমন্ত্রী হিসেবে টানা ১২ বছর পূর্তি উপলক্ষে…

ByByReshmi Debnath Jun 10, 2026
Scroll to Top