News Flash

  • Home
  • দেশ
  • বাগনানে ছাত্রীর ‘যৌন হেনস্তা’র ঘটনায় গ্রেফতার প্রধান শিক্ষক
Image

বাগনানে ছাত্রীর ‘যৌন হেনস্তা’র ঘটনায় গ্রেফতার প্রধান শিক্ষক

হাওড়া, ২২ ফেব্রুয়ারি (হি.স.) : বাগনানে স্কুল ছাত্রীর শ্লীলতাহানির ঘটনায় গ্রেফতার হলেন প্রধান শিক্ষক শঙ্খ মুখোপাধ্যায়। মূল অভিযুক্তকে প্রশ্রয় এবং অভিযোগ পাওয়ার পরেও পদক্ষেপ না করার অভিযোগে বাগনান থানায় অভিযোগ দায়ের হয়। তার পরিপ্রেক্ষিতেই গ্রেফতার প্রধান শিক্ষক। যদিও মূল অভিযুক্ত রবিন রায় এখনও পলাতক।

সোমবার বিকেলে সপ্তম শ্রেণির কয়েকজন ছাত্রী ডায়েরি এবং খাতা নিতে প্রধান শিক্ষকের কাছে আসে। সেগুলি জমা দেওয়ার জন্য স্কুলের চতুর্থ শ্রেণির কর্মী গ্রন্থাগারের পাশের স্টোর রুমে নিয়ে আসে ছাত্রীদের। অভিযোগ, সেখানে এক ছাত্রীর শ্লীলতাহানি করে সে।

এক শিক্ষিকাকে ছাত্রীরা জানায়। শিক্ষিকা বিষয়টি প্রধান শিক্ষককে জানান। সেদিন আর বিশেষ কিছু হয়নি। মঙ্গলবার স্কুল খুললেই একদল অভিভাবক আসেন। তাঁরা প্রধান শিক্ষকের কাছে ওই চতুর্থ শ্রেণির কর্মীর উপযুক্ত শাস্তির দাবি জানান।

ফের বুধবার সকালে এলাকার একদল অভিভাবক প্রধান শিক্ষকের কাছে আসেন। কথাবার্তা চলাকালীন প্রধান শিক্ষকের কাছেই ছিলেন অভিযুক্ত চতুর্থ শ্রেণির কর্মী। আতঙ্কে সে এক ভাঙা জানালা দিয়ে পালিয়ে যায়। আর তাতেই ক্ষুব্ধ হন অভিভাবকরা। পালাতে সাহায্য করার অভিযোগ তুলে প্রধান শিক্ষকের উপর চড়াও হন অভিভাবকরা। খবর পেয়ে বাগনান থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেয়। তবে অভিযুক্তকে আড়াল করার চেষ্টার অভিযোগে বৃহস্পতিবার সকালে গ্রেফতার হন প্রধান শিক্ষক। মূল অভিযুক্ত যদিও এখনও পলাতক।

Releated Posts

রায়বরেলিতে ‘জনতা দরবার’ রাহুল গান্ধীর, উপস্থিত সমাজবাদী পার্টির কর্মীরাও

রায়বরেলি (উত্তরপ্রদেশ), ৯ সেপ্টেম্বর (আইএএনএস): নিজের লোকসভা কেন্দ্র উত্তরপ্রদেশের রায়বরেলি সফরের শেষ দিনে বুধবার ‘জনতা দরবার’ করলেন লোকসভার…

ByByNews Desk Sep 9, 2026

আট অভিযানে ৭৪০ কেজি গাঁজা-চরস বাজেয়াপ্ত, গ্রেফতার ১৩

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): গত দুই সপ্তাহে দেশজুড়ে আটটি বড় অভিযানে প্রায় ৭৪০ কেজি গাঁজা ও চরস বাজেয়াপ্ত…

ByByNews Desk Sep 9, 2026

অধিবেশনের বাকি সময়ের জন্য তেলঙ্গানা বিধানসভা থেকে সাসপেন্ড বিআরএসের ২১ বিধায়ক

হায়দরাবাদ, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): বিধানসভার অধিবেশন চলাকালীন বারবার বিক্ষোভ ও সভার কাজ ব্যাহত করার অভিযোগে বর্ষাকালীন অধিবেশনের বাকি…

ByByNews Desk Sep 9, 2026

বিক্ষিপ্ত বৃষ্টির জেরে চেন্নাইয়ে ডেঙ্গু নজরদারি ও মশা নিয়ন্ত্রণে জোর

চেন্নাই, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): বিক্ষিপ্ত বৃষ্টির জেরে জল জমে নতুন করে মশার প্রজননস্থল তৈরি হওয়ার আশঙ্কায় চেন্নাইয়ের গ্রেটার…

ByByNews Desk Sep 9, 2026
Scroll to Top