News Flash

  • Home
  • মুখ্য খবর
  • হোলিক্রস স্কুলের শিক্ষিকার বিরুদ্ধে মানসিক চাপ সৃষ্টির অভিযোগ, প্রতিবাদে বিক্ষোভ বজরং দলের, অনুতপ্ত স্কুল কর্তৃপক্ষ
Image

হোলিক্রস স্কুলের শিক্ষিকার বিরুদ্ধে মানসিক চাপ সৃষ্টির অভিযোগ, প্রতিবাদে বিক্ষোভ বজরং দলের, অনুতপ্ত স্কুল কর্তৃপক্ষ

আগরতলা, ২০ ফেব্রুয়ারি: হোলিক্রস স্কুলের অষ্টম শ্রেণীর এক ছাত্রের উপর শিক্ষিকার মানসিক চাপ সৃষ্টি করা হয়েছে। এমনটাই অভিযোগ তুলেছেন ছাত্রের পরিবারের সদস্যরা। এরই প্রতিবাদে আজ স্কুলের সামনে বজরং দল বিক্ষোভ প্রদর্শন করেছে। পরবর্তী সময়ে স্কুল কর্তৃপক্ষের তরফ থেকে বিবৃতি দিয়ে অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা বলে জানানো হয়েছে। স্কুল কর্তৃপক্ষ এই ঘটনাটির জন্য অনুতপ্ত।

ঘটনার বিবরণে জানা গিয়েছে, রাজধানীর দুর্জয়নগরস্থিত হোলিক্রস স্কুলের জনৈক শিক্ষিকা স্কুলের এক ছাত্রের হাত থেকে একটি সোমনাথের ওমকার বন্ধনী খুলে ফেলতে বলেন। পরবর্তী সময়ে ওই বিষয়টি তার বাবাকে জানিয়েছে। তার অভিভাবকরা ফোনে অধ্যক্ষকে ঘটনাটি জানিয়েছেন। পরিবারের পক্ষ থেকে সোমনাথের ওমকার বন্ধনীটি আবার সেই শিক্ষিকার দ্বারা ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়েছিল। ওই ঘটনার প্রতিবাদ জানিয়ে আজ স্কুলের সামনে বিক্ষোভ প্রদর্শন করেছে  বজরং দল।

পরবর্তী সময়ে স্কুল কর্তৃপক্ষের তরফ থেকে বিবৃতি দিয়ে অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা বলে জানানো হয়েছে। স্কুল কর্তৃপক্ষ এই ঘটনাটির জন্য অনুতপ্ত।

বিবৃতিতে বলা হয়েছে, স্কুলের অধ্যক্ষ অভিভাবককে যত তাড়াতাড়ি সম্ভব ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছিলেন। আজ ছাত্রটির বাবা ভাইস প্রিন্সিপালের সাথে দেখা করেছিলেন। ভাইস প্রিন্সিপাল ছাত্রটির বাবার দাবিতে সম্মত হয়েছেন। শিক্ষিকা ওই ছাত্রের হাতের সোমনাথের ওমকার বন্ধনী ফিরিয়ে দিয়েছেন।

বিবৃতিতে আরও জানানো হয়েছে, স্কুল কর্তৃপক্ষ অনুতপ্ত এবং আমাদের যে কোনো কর্মীদের কাছ থেকে এই ধরনের আচরণকে সমর্থন করি না। আমরা সর্বদা আমাদের বিদ্যালয়ের ধর্মনিরপেক্ষ পরিবেশ বজায় রেখে সমস্ত ধর্মীয় অনুভূতিকে সম্মান করি। আমাদের নীতি সবসময় ধর্মনিরপেক্ষ মূল্যবোধ সমুন্নত রাখে। যাদের অনুভূতিতে আঘাত লেগেছে আমরা তাদের অনুরোধ করছি এটাকে একটি বিক্ষিপ্ত ঘটনা হিসেবে বিবেচনা করা হোক।

Releated Posts

মাতাবাড়িতে ‘আশীর্বাদ কা দিয়া’ জ্বালালেন মুখ্যমন্ত্রী, মোদির সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় প্রার্থনা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে চলমান ‘সেবা সংকল্প অভিযান’-এর অংশ হিসেবে বৃহস্পতিবার সন্ধ্যায় উদয়পুরের…

ByByReshmi Debnath Sep 17, 2026

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গরীব মানুষের মুখে হাসি ফুটিয়েছেন: সাংসদ বিপ্লব কুমার দেব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গরীব মানুষের মুখে হাসি ফুটিয়েছেন। ২০১৪ সালে কেন্দ্রে বর্তমান সরকার ক্ষমতাসীন…

ByByReshmi Debnath Sep 17, 2026

অন্নদাতাদের প্রতি শ্রদ্ধা, কৃষকদের পা ধুয়ে সম্মান কৃষিমন্ত্রীর

আগরতলা, ১৭ সেপ্টেম্বর:  কৃষকদের অন্নদাতা হিসেবে অভিহিত করে তাঁদের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানালেন কৃষি ও কৃষক…

ByByReshmi Debnath Sep 17, 2026

মানুষ মানুষের জন্য এই ভাবনা থাকলে সমাজ আরও সুন্দর হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর: সেবা সংকল্প অভিযান উপলক্ষ্যে আজ মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা উজান অভয়নগরস্থিত চাইল্ড…

ByByReshmi Debnath Sep 17, 2026
Scroll to Top