News Flash

  • Home
  • প্রধান খবর
  • দিল্লিতে মারাত্মক সাংবিধানিক সঙ্কট শুরু হয়েছে : অরবিন্দ কেজরিওয়াল
Image

দিল্লিতে মারাত্মক সাংবিধানিক সঙ্কট শুরু হয়েছে : অরবিন্দ কেজরিওয়াল

নয়াদিল্লি, ১৯ ফেব্রুয়ারি (হি.স.) : দিল্লিতে মারাত্মক সাংবিধানিক সঙ্কট শুরু হয়েছে, সোমবার বিধানসভায় দাঁড়িয়ে এমনই গুরুতর অভিযোগ করলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। তিনি বলেছেন, অফিসাররা আমাদের লিখিতভাবে বলেছেন, তাঁরা কাজ করবেন না। এমন পরিস্থিতিতে সরকার চলবে কী করে? বিজেপিই সব কিছুর পিছনে রয়েছে, কারণ তাঁরা দিল্লির মানুষকে ঘৃণা করে।”

কেজরিওয়াল এদিন আরও বলেছেন, “আমাদের সরকার, আম আদমি পার্টির সরকার (দিল্লিতে) জনগণের জন্য এবং আমরা জনগণের জন্য কাজ করি। তাঁরা (বিজেপি) সর্বদা জনগণের মুখোমুখি সমস্যাগুলিকে উপেক্ষা করেছে এবং এটিই তাঁদের বর্তমান পরিস্থিতির কারণ – কখনও তাঁরা মাত্র তিনটি আসন জিতেছে এবং কখনও কখনও মাত্র আটটি আসনে।”

কেজরিওয়াল বলেছেন, “জলের বিল সংশোধনের জন্য এককালীন নিষ্পত্তি প্রকল্পের বাস্তবায়ন বন্ধ করার জন্য বিজেপি অফিসারদের চাপ দিচ্ছে।” দিল্লির উপ-রাজ্যপাল ভি কে সাক্সেনার কাছে কেজরিওয়াল অনুরোধ জানিয়েছেন, “লেফটেন্যান্ট গভর্নরকে অনুরোধ করছি, জলের বিল সংশোধনের জন্য এককালীন নিষ্পত্তি প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে অফিসারদের নির্দেশ দিন।”

Releated Posts

কড়া নিরাপত্তায় রাজস্থানের ১৬২টি পুরসভায় শুরু প্রথম দফার ভোটগ্রহণ

জয়পুর, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): কড়া নিরাপত্তার মধ্যে বুধবার সকাল ৭টা থেকে রাজস্থানের নগর স্থানীয় সংস্থা নির্বাচনের প্রথম দফার…

ByByNews Desk Sep 9, 2026

‘নিরাপত্তা ব্যবস্থায় বড়সড় ফাঁক’: মোদির মুম্বই অনুষ্ঠানের কয়েক ঘণ্টা আগে ২ ভুয়ো পরিচয়ধারী গ্রেফতার

মুম্বই, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মুম্বইয়ের একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার কয়েক ঘণ্টা আগে নিরাপত্তা ব্যবস্থায় বড়সড়…

ByByNews Desk Sep 8, 2026

‘এক-দু’টি ট্রেন, তারপর সারা বছর ঢাকঢোল’: পুরনো ও বর্তমান রেল পরিকাঠামোর তুলনা মোদির

ভদোদরা, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ২০১৪ সালের পর ভারতে রেল পরিকাঠামোর দ্রুত সম্প্রসারণের সঙ্গে পূর্বতন ইউপিএ-নেতৃত্বাধীন কংগ্রেস সরকারের সময়ের…

ByByNews Desk Sep 8, 2026

ডেডিকেটেড ফ্রেট করিডরে কমবে পণ্য পরিবহণের সময়, কৃষক ও শিল্পে বাড়বে গতি: প্রধানমন্ত্রী মোদি

ভদোদরা, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের ডেডিকেটেড ফ্রেট করিডর (ডিএফসি) নেটওয়ার্কের সম্পূর্ণ হওয়াকে দেশের লজিস্টিক ব্যবস্থার রূপান্তরের ক্ষেত্রে বড়…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top