News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • ২১শে শুরু করিমগঞ্জের ইন্দো-বাংলা সীমান্তবর্তী লাতু কালীবা‌ড়ি‌তে শ্রীশ্রী হ‌রিনাম সংকীর্তন
Image

২১শে শুরু করিমগঞ্জের ইন্দো-বাংলা সীমান্তবর্তী লাতু কালীবা‌ড়ি‌তে শ্রীশ্রী হ‌রিনাম সংকীর্তন

করিমগঞ্জ (অসম), ১৮ ফেব্রুয়ারি (হি.স.) : প্রতি বছ‌রের মতো এবারও করিমগঞ্জ জেলার ভারত-বাংলাদেশ সীমান্তবৰ্তী লাতু কালীবাড়িতে আগামী ২১ ফেব্রুয়া‌রি থে‌কে শুরু হবে ভুবনমঙ্গল অষ্টপ্রহর শ্রীশ্রী হরিনাম সংকীর্তন। এবার এই ম‌ন্দি‌রে হরিনাম সংকীর্তন চোদ্দ বছরে পড়েছে।

এবারের কীর্তনে মোট খরচ ধার্য করা হ‌য়ে‌ছে সাত লক্ষ টাকা। স্থানীয় ভক্তপ্রাণ জনগ‌ণের দানকৃত টাকায় কীর্তন অনু‌ষ্ঠিত হ‌বে। ভুবনমঙ্গল অষ্টপ্রহর সংকীর্তনে নামসুধা পরিবেশনের জন্য আসবেন কলকাতার দূরদর্শন ও বেতারশিল্পী মৌমিতা বিশ্বাস, উত্তর চ‌ব্বিশ পরগনার রাধারমণ লীলাকীর্তন সম্প্রদায়ের শিল্পীরা। এছাড়া হরিনাম বিতরণ করতে আমন্ত্রণ জানানো হয়েছে বাংলাদেশ, ত্রিপুরা এবং বরাক উপত্যকার বিশিষ্ট নাম লীলা কীর্তনিয়া সম্প্রদায়গুলিকে।

বিখ্যাত কীর্তনিয়া সুষেন বৈদ্যও অংশগ্রহণ কর‌বেন ভুবনমঙ্গল অষ্টপ্রহর শ্রীশ্রী হরিনাম সংকীর্তনে। তাছাড়া আমন্ত্রণ জানা‌নো হ‌য়ে‌ছে শিলচরের বাঁকেবিহারী সম্প্রদায় এবং করিমগঞ্জের সীতানাথ সম্প্রদায়ের শিল্পীদেরও।

আগামী ২১ ফেব্রুয়ারি শোভাযাত্রা এবং মঙ্গলঘট স্থাপন করে শুভ অধিবাসের মাধ্যমে শুরু হ‌বে সংকীর্তনের। পরেরদিন ২২ ফেব্রুয়ারি দিবারাত্র নামলীলা পরিবেশন হ‌বে। ২৩ ফেব্রুয়ারি নগর প‌রিক্রমা শে‌ষে দ‌ধিভাণ্ড ভঞ্জন ও মহন্ত বিদায়ের মাধ্যমে শ্রীশ্রী হরিনাম সংকীর্তনের সমা‌প্তি হ‌বে। ভুবনমঙ্গল অষ্টপ্রহর শ্রীশ্রী হরিনাম সংকীর্তনে সকল সনাতনী ভক্তপ্রাণ জনগ‌ণের উপ‌স্থি‌তি ও স‌ক্রিয় সহ‌যো‌গিতা কামনা ক‌রে‌ছে আ‌য়োজক মণ্ডলী।

Releated Posts

ত্রিপুরা-অসমের মধ্যে শীঘ্রই চালু হতে পারে বৈদ্যুতিক ট্রেন পরিষেবা, তৎপর উত্তর-পূর্ব সীমান্ত রেল

আগরতলা/গুয়াহাটি, ১৬ জুন (আইএএনএস): ত্রিপুরা ও অসমের মধ্যে দ্রুত বৈদ্যুতিক ট্রেন পরিষেবা চালু করতে উদ্যোগ জোরদার করেছে উত্তর-পূর্ব…

ByByNews Desk Jun 16, 2026

২২ জুন থেকে শুরু অম্বুবাচী মেলা, ২৬ জুন খুলবে কামাখ্যা মন্দিরের দ্বার

গুয়াহাটি, ১৬ জুন (আইএএনএস): পূর্ব ভারতের অন্যতম বৃহৎ ও গুরুত্বপূর্ণ ধর্মীয় সমাবেশ অম্বুবাচী মেলা উপলক্ষে জোরকদমে প্রস্তুতি চলছে কামাখ্যা মন্দির-এ।…

ByByNews Desk Jun 16, 2026

উত্তর-পূর্বে তফসিলি জনজাতির আয়কর ছাড়ের বিরুদ্ধে মামলা শুনতে নারাজ সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): উত্তর-পূর্ব ভারতের তফসিলি জনজাতি (এসটি) সম্প্রদায়ের জন্য আয়কর ছাড়ের সাংবিধানিক বৈধতাকে চ্যালেঞ্জ করে দায়ের…

ByByNews Desk Jun 16, 2026

শিলংয়ে উত্তর-পূর্ব অবকাঠামো সম্মেলনের উদ্বোধন করলেন নীতিন গড়করি

শিলং, ১৫ জুন: কেন্দ্রীয় সড়ক পরিবহণ ও মহাসড়ক মন্ত্রী নিতিন গাডকারি সোমবার মেঘালয়ের শিলং-এ উত্তর-পূর্ব ভারত অবকাঠামো সম্মেলন…

ByByNews Desk Jun 15, 2026
Scroll to Top