News Flash

  • Home
  • দিনের খবর
  • অধীরকে সন্দেশখালিতে ঢুকতে বাধা, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি কংগ্রেস কর্মীদের
Image

অধীরকে সন্দেশখালিতে ঢুকতে বাধা, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি কংগ্রেস কর্মীদের

উত্তর ২৪ পরগণা, ১৬ ফেব্রুয়ারি (হি.স.) : বিজেপির পর এবার অধীর চৌধুরীকেও সন্দেশখালিতে যেতে বাধা দিল পুলিশ। শুক্রবার বহরমপুর থেকে সন্দেশখালির উদ্দেশে রওনা হন প্রদেশ কংগ্রেস সভাপতি। তাঁর সঙ্গে ছিলেন আরও অনেক কংগ্রেস নেতা-কর্মী।

এদিন সরবেড়িয়া থেকে হেঁটে সন্দেশখালি যাওয়ার পথে এগোচ্ছিলেন তাঁরা। রামপুরের কাছে পৌঁছনোর পর তাঁদের পুলিশের তরফে থেকে জানানো হয়, সন্দেশখালির দিকে আর এগোনো যাবে না । এদিন বিজেপির প্রতিনিধিদের মতো অধীর চৌধুরীকেও রামপুরে আটকে দেওয়া হয়। সন্দেশখালির বিভিন্ন এলাকায় ১৪৪ ধারা জারি রয়েছে। সেই কারণেই সেখানে কোনও রাজনৈতিক দলের প্রতিনিধিদের যেতে দেওয়া হচ্ছে না বলে জানায় পুলিশ।

প্রতিবাদে রাস্তায় বসে পড়েন কংগ্রেস নেতারা। ব্যারিকেড করে তাঁদের আটকে দেওয়া হয়। পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েছেন অধীরবাবু সহ অন্যান্যরা। এদিন পুলিশের উদ্দেশে অধীর চৌধুরি বলেন, আমরা মারামারি করতে আসিনি। রাস্তায় ব্যারিকেড দিয়েছেন কেন? আমাদের আটকানো হচ্ছে কেন?” এরপরই পুলিশের ব্যারিকেড ভাঙার চেষ্টা শুরু করেন কংগ্রেস কর্মীরা। শুরু হয় পুলিশের সঙ্গে ধস্তাধস্তি।

Releated Posts

উদমপুরে ভিডিসি সদস্যের গুলিবিদ্ধ, রাজৌরিতে জঙ্গি হ্যান্ডলারের সম্পত্তি বাজেয়াপ্ত

জম্মু, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): জম্মু ও কাশ্মীরের উদমপুর জেলায় মঙ্গলবার এক ভিলেজ ডিফেন্স কমিটি (ভিডিসি)-র সদস্যের রাইফেল থেকে…

ByByNews Desk Sep 15, 2026

গ্রামীণ ভারতে ‘পেনশন সখী’ বাড়িয়ে পেনশন কভারেজ সম্প্রসারণ করবে সরকার

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): গ্রামীণ পরিবারগুলির মধ্যে পেনশন কভারেজ বাড়ানো এবং সামাজিক সুরক্ষা আরও শক্তিশালী করতে ‘পেনশন সখী’…

ByByNews Desk Sep 15, 2026

তৃণমূলের প্রতীক ও বাংলার উপনির্বাচনের ফলই মমতার ভবিষ্যৎ রাজনৈতিক পথ নির্ধারণ করতে পারে

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): আগামী মাসের বিধানসভা উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করার সিদ্ধান্ত নিয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাতা ও পশ্চিমবঙ্গের…

ByByNews Desk Sep 14, 2026

বিহারের কাটিহার রেলস্টেশনে তিন নাবালিকা-সহ মায়ানমারের ৪ নাগরিক আটক

পাটনা, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): বৈধ পরিচয়পত্র বা নাগরিকত্বের নথি ছাড়াই ট্রেনে যাতায়াতের অভিযোগে বিহারের কাটিহার রেলস্টেশনে মায়ানমারের চার…

ByByNews Desk Sep 14, 2026
Scroll to Top