News Flash

  • Home
  • প্রধান খবর
  • গুরুদাসপুরের ৬৫ বছর বয়সী কৃষকের শম্ভু সীমান্তে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু
Image

গুরুদাসপুরের ৬৫ বছর বয়সী কৃষকের শম্ভু সীমান্তে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু

নয়াদিল্লি, ১৬ ফেব্রুয়ারি: পাঞ্জাবের একজন ৬৫ বছর বয়সী কৃষক যিনি ‘দিল্লি চলো’ প্রতিবাদের অংশ ছিলেন এবং এমন হাজার হাজার কৃষকের সাথে শম্ভু সীমান্তে ছিলেন। শুক্রবার সকালে তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন।

জানা গিয়েছে, জ্ঞান সিং গুরুদাসপুর জেলার চাচেকি গ্রামের বাসিন্দা ছিলেন। শম্ভু বাধা সাইট থেকে প্রায় এক কিলোমিটার দূরে অন্য পাঁচজন কৃষকের সাথে একটি ট্রলিতে ঘুমাচ্ছিলেন। ভোর ৩টা নাগাদ তিনি অস্বস্তি বোধ করেন। সাথে সাথে তিনি তাঁর ভাগ্নে জগদীশ সিং জানিয়েছেন।

ঘটনার বিবরণে ভাগ্নে জগদীশ সিং বলেন, সাথে সাথে তাকে অ্যাম্বুলেন্স করে রাজপুরা সিভিল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। তবে শ্বাসকষ্ট অনুভব করায় তাকে পাতিয়ালার রাজীন্দ্র মেডিকেল কলেজে স্থানান্তর করা হয়েছিল। তাঁকে অ্যাম্বুলেন্সে অক্সিজেন সরবরাহ করা হয়েছিল। সকাল ৫ টার মধ্যে তাঁকে নিয়ে মেডিকেল কলেজে পৌঁছেছিলাম কিন্তু হাসপাতালে সকাল ৭.৪৫ টার দিকে তিনি মারা গিয়েছেন। চিকিৎসকরা জানিয়েছেন হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন।

জ্ঞান সিং কিষাণ মজদুর সংগ্রাম কমিটির (কেএমএসসি) সদস্য ছিলেন। তিনি তার ভাগ্নেদের সাথে থাকতেন। পরিবারের প্রায় দেড় একর সম্পত্তি রয়েছে।

জগদীশ সিং আরও জানিয়েছেন, গত ১৩ ফেব্রুয়ারি, যখন কাঁদানো গ্যাস ছোড়া শুরু হয়েছিল তখন জ্ঞান সিং সেই জায়গার কাছে গিয়েছিলেন যেখানে টিয়ার গ্যাসের শেল ছোড়া হয়েছিল। তারপর থেকে অস্বস্তি বোধ করছেন।

Releated Posts

কলহাপুরে অম্বাবাই (মহালক্ষ্মী) মন্দির উন্নয়ন প্রকল্পের সূচনা করলেন অমিত শাহ

কলহাপুর, ২০ জুন (আইএএনএস): কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও সমবায়মন্ত্রী অমিত শাহ শনিবার মহারাষ্ট্রের কলহাপুরে ১,৪৪৫.৯৭ কোটি টাকার উচ্চাভিলাষী শ্রী…

ByByNews Desk Jun 20, 2026

পশ্চিমবঙ্গ দিবসে শুভেচ্ছা প্রধানমন্ত্রীর, রাজ্যের উন্নতি ও সমৃদ্ধি কামনা

নয়াদিল্লি, ২০ জুন (আইএএনএস): পশ্চিমবঙ্গ দিবস উপলক্ষে শনিবার রাজ্যের মানুষকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি পশ্চিমবঙ্গের উন্নতি…

ByByNews Desk Jun 20, 2026

তৃণমূলে ভাঙন নীতিহীন রাজনীতির প্রতিফলন : শশী থারুর

নয়াদিল্লি, ১৯ জুন (আইএএনএস) : তৃণমূল কংগ্রেসের ভাঙন এবং দলের একাংশের এনডিএ-র প্রতি সমর্থন ঘোষণাকে কেন্দ্র করে তীব্র…

ByByTaniya Chakraborty Jun 19, 2026

তৃণমূলের সব সাংগঠনিক পদ থেকে ইস্তফা জ্যোতিপ্রিয় মল্লিকের, কারণ হিসেবে জানালেন শারীরিক অসুস্থতা

কলকাতা, ১৯ জুন (আইএএনএস) : তৃণমূল কংগ্রেসের বর্ষীয়ান নেতা তথা প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক দলের সমস্ত সাংগঠনিক পদ…

ByByTaniya Chakraborty Jun 19, 2026
Scroll to Top