News Flash

  • Home
  • দেশ
  • কৃষিক্ষেত্রের কল্যাণে ১০ বছরে অনেক সিদ্ধান্ত নিয়েছে মোদী সরকার : অনুরাগ ঠাকুর
Image

কৃষিক্ষেত্রের কল্যাণে ১০ বছরে অনেক সিদ্ধান্ত নিয়েছে মোদী সরকার : অনুরাগ ঠাকুর

নয়াদিল্লি, ১৪ ফেব্রুয়ারি (হি.স.): কৃষক ও কৃষিক্ষেত্রের কল্যাণে বিগত ১০ বছরে অনেক সিদ্ধান্ত নিয়েছে নরেন্দ্র মোদী সরকার। জোর দিয়ে বললেন কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি নেতা অনুরাগ সিং ঠাকুর। কৃষকদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে বুধবার কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ সিং ঠাকুর বলেছেন, “আমি বলতে চাই, মোদী সরকার গত ১০ বছরে কৃষিক্ষেত্রকে উৎসাহিত করতে এবং কৃষকদের কল্যাণে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে। তাঁরা যখন নিজেদের দাবি পেশ করে, তখন সরকার সিনিয়র নেতাদের পাঠিয়ে সংলাপ চালিয়ে যায়। দাবির সঙ্গে নতুন দাবি যুক্ত হওয়ার কারণ কী? নতুন দাবি যুক্ত হলে আরও সময় প্রয়োজন। রাজ্যগুলির আলোচনার জন্য সময় প্রয়োজন।”

কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ সিং ঠাকুর আরও বলেছেন, “আমরা আলোচনা চালিয়ে যেতে প্রস্তুত। তাঁদের বেশির ভাগ দাবি মেনে নেওয়া হলেও নতুন দাবি পূরণে আরও সময় লাগবে। আমি আন্দোলনকারীদের ভাংচুর, অগ্নিসংযোগ বা হিংসায় লিপ্ত না হওয়ার আহ্বান জানাই। আমি কৃষক নেতাদের কাছে অনুরোধ করছি, আসুন এবং আলোচনায় অংশ নিন।”

Releated Posts

পরীক্ষার অনিয়মে ‘কংগ্রেসের যোগসূত্র’, রাহুলের ‘নীরবতা’ নিয়ে প্রশ্ন বিজেপির

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): পরীক্ষায় অনিয়ম ও প্রশ্নফাঁসের ঘটনায় কংগ্রেসের দুই প্রবীণ নেতার সহযোগীদের বিরুদ্ধে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি)…

ByByNews Desk Sep 15, 2026

পাটনায় বিপিএসসি ও বিপিএসএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ, অনিয়মের অভিযোগে পরীক্ষা বাতিলের দাবি

পাটনা, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): ৭০তম বিহার পাবলিক সার্ভিস কমিশন (বিপিএসসি) কম্বাইন্ড কম্পিটিটিভ পরীক্ষা এবং ১,৭৯৯টি পুলিশ সাব-ইন্সপেক্টর পদে…

ByByNews Desk Sep 15, 2026

আগ্রায় ভুয়ো বিবাহ-পরিচয় পরিষেবার আড়ালে প্যান-ইন্ডিয়া সাইবার প্রতারণা চক্রের হদিস, মূলচক্রী আইনজীবী গ্রেফতার

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): বিবাহের জন্য সঙ্গী খুঁজছেন এমন পুরুষদের প্রতারণার উদ্দেশ্যে আগ্রায় একটি কল সেন্টার থেকে পরিচালিত…

ByByNews Desk Sep 15, 2026

নন্দীগ্রাম উপনির্বাচনে বিজেপির প্রার্থী শুভেন্দু অধিকারীর নিহত সহযোগীর মা

কলকাতা, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম এবং মুর্শিদাবাদের রেজিনগর বিধানসভা কেন্দ্রে আসন্ন উপনির্বাচনের জন্য মঙ্গলবার…

ByByNews Desk Sep 15, 2026
Scroll to Top