News Flash

  • Home
  • খেলা
  • ব্যাটিং ব্যর্থতার দায়ে ব্যাকফুটে ত্রিপুরা ‌নাইডু ট্রফি : চালকের আসনে মহারাষ্ট্র
Image

ব্যাটিং ব্যর্থতার দায়ে ব্যাকফুটে ত্রিপুরা ‌নাইডু ট্রফি : চালকের আসনে মহারাষ্ট্র

ত্রিপুরা-‌১৮০

মহারাষ্ট্র-‌১৩৫/‌২

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১১ ফেব্রুয়ারি।। ব্যাটিং ব্যর্থতার ট্র্যাডিশন অব্যাহত। আর তাতেই প্রথম দিনের শেষে ব্যাকফুটে ত্রিপুরা। অনূর্ধ্ব-‌২৩ কর্ণেল সি কে নাইডু ক্রিকেটে। ঔরঙ্গবাদ জেলা ক্রিকেট অ্যাসোসিয়েশন মাঠে অনুষ্ঠিত ম্যাচে প্রথম দিনের শেষেই ত্রিপুরার উপর জাকিয়ে বসেছে স্বাগতিক মহারাষ্ট্র। সোমবার সকালে যদি ত্রিপুরার বোলাররা জ্বলে উঠতে না পারেন তাহলে নিশ্চিত মরশুমে চতুর্থ পরাজয়ের সামনে পড়ে যাবে রাজ্যদল। ত্রিপুরার গড়া ১৮০ রানের জবাবে স্বাগতিক মহারাষ্ট্র ২ উইকেট হারিয়ে ১৩৫ রান করে। ত্রিপুরা আপাতত এগিয়ে ৪৫ রানে। রবিবার সকালে টস জয়লাভ করে প্রথমে ব্যাট করতে নেমে শুরু থেকেই বিপক্ষের সাড়াশি আক্রমণের মুখে উইকেট হারাতে থাকে ত্রিপুরা। দল মাত্র ৪৫.‌২ ওভার ব্যাট করে ১৮০ রান করতে সক্ষম হয়। রাজ্যদলের শেষের দিকের ব্যাটসম্যান-‌রা যদি কিছুটা প্রতিরোধ গড়ে না তুলতেন তাহলে স্কোর আরও শোচনীয় হতো। ত্রিপুরার পক্ষে অমিত আলি ২৫ বল খেলে ৪টি বাউন্ডারি ও ২ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৩৫, ইন্দ্রজিৎ দেবনাথ ২৭ বল খেলে ৪ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৩০ (‌অপ:‌)‌, তন্ময় ঘোষ ৫১ বল খেলে ৫ টি বাউন্ডারির সাহায্যে ২৭, সেন্টু সরকার ২৮ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ১৪ রান করেন। মহারাষ্ট্র-‌র পক্ষে এ এস তানপুরে ৪৭ রানে ৫ টি এবং ভিকি ৭১ রানে ৩ টি উইকেট দখল করেন। জবাবে খেলতে নেমে প্রথম দিনের শেষে মহারাষ্ট্র ৪২ ওভার ব্যাট করে ২ উইকেট হারিয়ে ১৩৫ রান করে। দলের পক্ষে এস এ ভীর ১০৭ বল খেলে ৯ টি বাউন্ডারির সাহায্যে ৬৪ রানে অপরাজিত থেকে যায়। এছাড়া দলের পক্ষে এ এস ধর্মাধিকারী ৯৫ বল খেলে ৫ টি বাউন্ডারির সাহায্যে ৪৮ এবং অণিরুদ্ধ সাবালে ৪২ বল খেলে ৪ টি বাউন্ডারির সাহায্যে ২২ রান করেন। ত্রিপুরার পক্ষে চন্দন রায় ১৩ রানে এবং অমিত আলি ২০ রানে ১ টি করে উইকেট দখল করেন। আজ সকালেএ ম্যাচে ফিরতে বোলারদের দিকে তাকিয়ে থাকবে ত্রিপুরা। ‌

Releated Posts

বিশ্বকাপের সাফল্য সেরা দলগুলির সঙ্গে পাল্লা দেওয়ার বিশ্বাস জুগিয়েছে: মারিজনে

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ৫২ বছরে বিশ্বকাপে ভারতের মহিলা হকি দলের সেরা ফলাফল শুধুমাত্র উৎসাহই দেয়নি, বরং বিশ্বের…

ByByNews Desk Sep 16, 2026

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top