News Flash

  • Home
  • মুখ্য খবর
  • দিব্যাঙ্গজনদের কল্যাণে কেন্দ্রীয় সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছে : রাজ্যপাল
Image

দিব্যাঙ্গজনদের কল্যাণে কেন্দ্রীয় সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছে : রাজ্যপাল

আগরতলা, ১১ ফেব্রুয়ারি : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে কেন্দ্রীয় সরকার সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস ও সবকা প্রয়াসের দিশায় কাজ করছে। দিব্যাঙ্গজনদের কল্যাণ ও তাদের সুনিশ্চিত জীবন যাপনের জন্য কেন্দ্রীয় সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছে। আজ শিশু উদ্যানে আয়োজিত দিব্য কলা মেলার সমাপ্তি অনুষ্ঠানে রাজ্যপাল ইন্দ্রসেনা রেডিড নাল্লু একথা বলেন। 

রাজ্যপাল দেশে দিব্যাঙ্গজনদের কল্যাণে ন্যাশনাল ডিসেবিলিটি ফিনান্স এন্ড ডেভেলপমেন্ট কর্পোরেশনের কাজের ভূয়সী প্রশংসা করেন। উল্লেখ্য, কেন্দ্রীয় সামাজিক ন্যায় ও ক্ষমতায়ণ মন্ত্রকের উদ্যোগে এই মেলার আয়োজন করা হয়।

মেলার সমাপ্তি অনুষ্ঠানে কেন্দ্রীয় সামাজিক ন্যায় ও ক্ষমতায়ণ প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক বলেন, দিব্যাঙ্গজনদের কল্যাণে কেন্দ্রীয় সরকার বিভিন্ন পরিকল্পনা রূপায়ণ করছে। তিনি জানান, ত্রিপুরাতে আরও ৪টি ডিডিআরসি স্থাপন করা হবে। তিনি বলেন, দিব্যাঙ্গজনদের আত্মনির্ভর করতে বিভিন্ন প্রকল্পে ঋণ দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। অনুষ্ঠানে অতিথিগণ দিব্যাঙ্গজনদের হাতে চলন সামগ্রী, শংসাপত্র, জব সার্টিফিকেট, স্মার্ট ফোন ও ঋণের অনুমোদনপত্র তুলে দেন। 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসসি ওয়েলফেয়ার কমিটির চেয়ারম্যান বিধায়ক পিনাকী দাস চৌধুরী ও ওবিসি ওয়েলফেয়ার কমিটির চেয়ারম্যান এম কে নাথ। সমাপ্তি অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন এনডিএফডিসি’র চেয়ারম্যান নবীন শাহ। সমাপ্তি অনুষ্ঠানের পর রাজ্যপাল ইন্দ্রসেনা রেডি নান্নু দিব্য কলা মেলা প্রাঙ্গণে বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং দিব্যাঙ্গজনদের সঙ্গে মতবিনিময় করেন।

Releated Posts

মাতাবাড়িতে ‘আশীর্বাদ কা দিয়া’ জ্বালালেন মুখ্যমন্ত্রী, মোদির সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় প্রার্থনা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে চলমান ‘সেবা সংকল্প অভিযান’-এর অংশ হিসেবে বৃহস্পতিবার সন্ধ্যায় উদয়পুরের…

ByByReshmi Debnath Sep 17, 2026

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গরীব মানুষের মুখে হাসি ফুটিয়েছেন: সাংসদ বিপ্লব কুমার দেব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গরীব মানুষের মুখে হাসি ফুটিয়েছেন। ২০১৪ সালে কেন্দ্রে বর্তমান সরকার ক্ষমতাসীন…

ByByReshmi Debnath Sep 17, 2026

অন্নদাতাদের প্রতি শ্রদ্ধা, কৃষকদের পা ধুয়ে সম্মান কৃষিমন্ত্রীর

আগরতলা, ১৭ সেপ্টেম্বর:  কৃষকদের অন্নদাতা হিসেবে অভিহিত করে তাঁদের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানালেন কৃষি ও কৃষক…

ByByReshmi Debnath Sep 17, 2026

মানুষ মানুষের জন্য এই ভাবনা থাকলে সমাজ আরও সুন্দর হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর: সেবা সংকল্প অভিযান উপলক্ষ্যে আজ মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা উজান অভয়নগরস্থিত চাইল্ড…

ByByReshmi Debnath Sep 17, 2026
Scroll to Top