News Flash

  • Home
  • প্রধান খবর
  • স্বামী দয়ানন্দ সরস্বতী শুধুমাত্র বৈদিক ঋষিই ছিলেন না, তিনি ছিলেন জাতীয় চেতনাসম্পন্ন : প্রধানমন্ত্রী
Image

স্বামী দয়ানন্দ সরস্বতী শুধুমাত্র বৈদিক ঋষিই ছিলেন না, তিনি ছিলেন জাতীয় চেতনাসম্পন্ন : প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ১১ ফেব্রুয়ারি (হি.স.): স্বামী দয়ানন্দ সরস্বতী শুধুমাত্র একজন বৈদিক ঋষিই ছিলেন না, তিনি ছিলেন জাতীয় চেতনাসম্পন্ন ঋষি। বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী বলেছেন, “স্বামী দয়ানন্দজির জন্মের ২০০ বছরের এই মাইলফলকটি এমন এক সময়ে এসেছে, যখন ভারত অমৃতকালের প্রাথমিক বছরগুলিতে রয়েছে। স্বামী দয়ানন্দজি একজন সাধক ছিলেন, যিনি ভারতের উজ্জ্বল ভবিষ্যতের স্বপ্ন দেখেছিলেন। ভারত সম্পর্কে স্বামীজির যে বিশ্বাস ছিল, সেই বিশ্বাসকে আমাদের অমৃতকলে আস্থায় রূপান্তর করতে হবে।”

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে স্বামী দয়ানন্দ সরস্বতীর জন্মবার্ষিকী উপলক্ষ্যে বক্তব্য রাখেন। প্রধানমন্ত্রী মোদী বলেছেন, “মহর্ষি দয়ানন্দ তাঁর সময়ে মহিলাদের অধিকার এবং তাঁদের অংশগ্রহণের কথা বলেছিলেন। নতুন নীতি ও সৎ প্রচেষ্টার মাধ্যমে দেশ এখন নিজস্ব মেয়েদের এগিয়ে নিয়ে যাচ্ছে। মাত্র কয়েক মাস আগেই ‘নারী শক্তি বন্দন অধিনয়ম’ পাশ করে লোকসভা ও বিধানসভায় মহিলাদের সংরক্ষণ নিশ্চিত করেছে দেশ। এই প্রচেষ্টার সঙ্গে দেশের মানুষকে সংযুক্ত করা এখন মহর্ষির প্রতি সত্যিকারের শ্রদ্ধা হবে।”

প্রধানমন্ত্রী আরও বলেছেন, “এখন আর্য সমাজের ভারতে এবং বিদেশে ২৫০০টিরও বেশি স্কুল রয়েছে। আপনারা ৪০০টিরও বেশি গুরুকুলে শিক্ষার্থীদের শিক্ষিত ও দক্ষ করছেন। আমি চাই আর্য সমাজ, এই একবিংশ শতাব্দীতে নতুন শক্তির সাথে, জাতি গঠনের দায়িত্ব নেবে।” মোদী যুক্ত করেছেন, “স্বামীজির জন্মস্থান গুজরাটে জন্মগ্রহণ করা আমার জন্য সম্মানের বিষয়। তাঁর কর্মস্থল হরিয়ানায় আমিও জানার, বোঝার এবং কাজ করার সুযোগ পেয়েছি।”

Releated Posts

‘জোড়াফুল’ ব্যবহারে রাশ কমিশনের, মমতা ও ঋতব্রত দুই শিবিরকেই নয় প্রতীক

নিজস্ব সংবাদদাতা, নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর: তৃণমূল কংগ্রেসের অন্দরের সংঘাত এবার সরাসরি এসে পড়ল ব্যালটের পরিচয়ে। দলের নাম ও…

ByBySandeep Biswas Sep 17, 2026

দৃষ্টিভঙ্গি, দায়বদ্ধতা ও উদ্যমের গল্প: প্রধানমন্ত্রী মোদির জীবনের কিছু অজানা কাহিনি

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৃহস্পতিবার ৭৬ বছরে পা দিলেন। তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবনে কঠোর শৃঙ্খলা,…

ByByNews Desk Sep 17, 2026

উন্নত প্রযুক্তি বিকাশে তরুণ প্রতিভাদের সক্রিয় অংশগ্রহণের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের জনসংখ্যাগত সুবিধাকে কৌশলগত শক্তি হিসেবে তুলে ধরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৃহস্পতিবার দেশের বিপুল…

ByByNews Desk Sep 17, 2026

সেমিকন্ডাক্টরে আত্মনির্ভরতার পথে ভারতের বড় পদক্ষেপ, ‘সেমিকন ২.০’-তে ১.২৭ লক্ষ কোটি টাকার বরাদ্দ

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): সেমিকন্ডাক্টর ক্ষেত্রে আত্মনির্ভরতার লক্ষ্যে বড় পদক্ষেপের পথে এগোচ্ছে ভারত। ২০২১ সালে দেশে কোনও বাণিজ্যিক…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top