News Flash

  • Home
  • দেশ
  • নাগরিক সমাজের প্রতিনিধি, রাজ্যসভার প্রার্থী হিসেবে সাগরিকাকে বেছে নিলেন মমতা
Image

নাগরিক সমাজের প্রতিনিধি, রাজ্যসভার প্রার্থী হিসেবে সাগরিকাকে বেছে নিলেন মমতা

কলকাতা, ১১ ফেব্রুয়ারি (হি.স.): তৃণমূল কংগ্রেসের রাজ্যসভায় প্রার্থিতালিকায় এবার চমক রেখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নাগরিক সমাজের প্রতিনিধি। প্রবাসী বাঙালি সাগরিকা ঘোষ বড় হয়েছেন দিল্লিতে। দিল্লির সেন্ট স্টিফেন্স কলেজ থেকে স্নাতক স্তরের লেখাপড়া শেষ করে রোডস্‌ স্কলারশিপ নিয়ে পড়তে যান বিলেতে। ইংল্যান্ডের অক্সফর্ড বিশ্ববিদ্যালয়ে হয় উচ্চশিক্ষা। দেশে ফিরে সাংবাদিকতা শুরু করেন।

জাতীয় স্তরের বহু সংবাদ সংস্থায় সম্পাদকের দায়িত্ব সামলেছেন। নিয়মিত লেখালেখি করেন। লিখেছেন দেশের দুই প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ও অটল বিহারী বাজপেয়ীর জীবনী। মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে টিভিতে প্রশ্ন-উত্তরের বিশেষ অনুষ্ঠান করেছেন সাগরিকা। তাঁর স্বামী রাজদীপ সরদেসাইও সাংবাদিক। সাগরিকা ঘোষ সব দিক থেকে নতুন মুখ তো বটেই, তালিকায় সবচেয়ে বড় চমকও।

Releated Posts

ভারতে সেমিকন্ডাক্টর শিল্পের ভিত্তি তৈরি হয়েছে, এবার বৃদ্ধির সময়: অশ্বিনী বৈষ্ণব

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতে সেমিকন্ডাক্টর শিল্পের ভিত্তি তৈরি হয়ে গিয়েছে এবং এবার এই শিল্পকে আরও দ্রুত এগিয়ে…

ByByNews Desk Sep 17, 2026

‘ভাদনগর থেকে বারাণসী যাত্রা’ তরুণ প্রজন্মকে মোদির জনজীবনের সঙ্গে পরিচিত করানোর উদ্যোগ: অমিত শাহ

ভাদনগর, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিন এবং জনজীবনে ২৫ বছর পূর্তি উপলক্ষে দেশজুড়ে শুরু হওয়া…

ByByNews Desk Sep 17, 2026

প্রধানমন্ত্রী মোদিকে জন্মদিনের শুভেচ্ছা বিশ্বজুড়ে

রোজো, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিন উপলক্ষে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে শুভেচ্ছা বার্তা আসতে শুরু…

ByByNews Desk Sep 17, 2026

বেঙ্গালুরুতে ভয়াবহ হামলা, কলকাতার নার্সকে অ্যাসিড ও ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ

বেঙ্গালুরু, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): বেঙ্গালুরুর জেপি নগরের তৃতীয় পর্যায়ে নারায়ণ ক্লিনিকের কাছে বৃহস্পতিবার সকালে প্রকাশ্য রাস্তায় এক ২৬…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top