News Flash

  • Home
  • দেশ
  • কংগ্রেস থেকে বহিষ্কৃত আচার্য প্রমোদ কৃষ্ণম, ক্ষোভের সুরে বললেন অযোধ্যা যাওয়া কী দল-বিরোধী
Image

কংগ্রেস থেকে বহিষ্কৃত আচার্য প্রমোদ কৃষ্ণম, ক্ষোভের সুরে বললেন অযোধ্যা যাওয়া কী দল-বিরোধী

নয়াদিল্লি, ১১ ফেব্রুয়ারি (হি.স.): কংগ্রেস দলের বর্ষীয়াণ নেতা আচার্য প্রমোদ কৃষ্ণমকে দল ৬ বছরের জন্য বহিষ্কার করেছে। এক বিবিৃতিতে জানানো হয়েছে, শৃঙ্খলাভঙ্গ এবং লাগাতার দল বিরোধী মন্তব্যের অভিযোগের প্রেক্ষিতে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, উত্তর প্রদেশ কংগ্রেস কমিটির করা প্রমোদ কৃষ্ণমের বহিষ্কারের প্রস্তাবে শিলমোহর দেয়। ২০১৯ এ-র লোকসভা নির্বাচনে লখনউ থেকে কংগ্রেসের টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন আধ্যাত্মিক এই নেতা। উল্লেখ্য, কৃষ্ণম গত ২২ জানুয়ারি অযোধ্যার রামলালা প্রতিষ্ঠা উত্সবে দলে যোগ না দেওয়ার সিদ্ধান্তের সমালোচনা করেন।

দল থেকে বহিষ্কৃত হওয়ার পর রবিবার এক সাংবাদিক সম্মেলনে কৃষ্ণম বলেছেন, “কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, কেসি বেণুগোপালকে বলা উচিত কোন কাজগুলি দলবিরোধী? ভগবান রামের নাম নেওয়া কি দলবিরোধী? অযোধ্যায় যাওয়া কী দলবিরোধী? কৃষ্ণম আরও বলেছেন, “শচীন পাইলটকে দলে অনেক অসম্মান করা হয়েছে এবং ভগবান শিবের মতো তিনি বিষ খাচ্ছেন। প্রিয়াঙ্কা গান্ধী ভডরাকেও অসম্মান করা হচ্ছে।”

Releated Posts

বিহারে রহস্যজনক পরিস্থিতিতে পুরসভার নির্বাহী আধিকারিকের মৃত্যু, তদন্ত শুরু

ঔরঙ্গাবাদ, ২ আগস্ট (আইএএনএস): বিহারের ঔরঙ্গাবাদ জেলায় রহস্যজনক পরিস্থিতিতে আহত অবস্থায় উদ্ধার হওয়ার পর দেহরি-ডালমিয়ানগর পুর পরিষদের নির্বাহী…

ByByNews Desk Aug 2, 2026

ভারতের সভ্যতা, বেদ ও ইতিহাসের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত মধ্যস্থতা: প্রধান বিচারপতি সূর্য কান্ত

জয়পুর, ১ অগস্ট (আইএএনএস): পারস্পরিক আলোচনার মাধ্যমে বিরোধ মেটানোর সংস্কৃতি ভারতের সভ্যতা, বেদ, প্রাচীন ইতিহাস এবং কৌটিল্য থেকে…

ByByNews Desk Aug 1, 2026

লস্করের পুরনো কৌশলে ফের কাশ্মীরে হামলার আশঙ্কা, নিশানায় সাধারণ মানুষ: গোয়েন্দাদের দাবি

নয়াদিল্লি, ১ অগস্ট (আইএএনএস): জম্মু ও কাশ্মীরে গত ১০ দিনের মধ্যে অনন্তনাগ ও কুলগামে পরপর দুটি জঙ্গি হামলার…

ByByNews Desk Aug 1, 2026

‘জীবনে ভুল এড়াতে লোকমান্য তিলকের ‘গীতা রহস্য’ পড়ুন’, যুব সমাজের প্রতি আহ্বান অমিত শাহের

পুনে, ১ আগস্ট (আইএএনএস): জীবনে ভুল এড়াতে যুব সমাজকে লোকমান্য বাল গঙ্গাধর তিলকের বিখ্যাত গ্রন্থ ‘গীতা রহস্য’ পড়ার…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top