News Flash

  • Home
  • দিনের খবর
  • মনমোহনকে নিয়ে আবেগতাড়িত মোদী, বললেন তিনি সর্বদা সকলের মনে থাকবেন
Image

মনমোহনকে নিয়ে আবেগতাড়িত মোদী, বললেন তিনি সর্বদা সকলের মনে থাকবেন

নয়াদিল্লি, ৮ ফেব্রুয়ারি (হি.স.): প্রাক্তন প্রধানমন্ত্রী তথা কংগ্রেস নেতা ডঃ মনমোহন সিংকে নিয়ে আবেগতাড়িত হয়ে পড়লেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার রাজ্যসভায় অবসরপ্রাপ্ত সদস্যদের বিদায়ের সময় বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের অবদানের কথা স্মরণ করে প্রধানমন্ত্রী মোদী বলেছেন, “আমি ডঃ মনমোহন সিংকে স্মরণ করতে চাই, তাঁর অবদান অপরিসীম। এত দীর্ঘ সময় ধরে, তিনি যেভাবে এই সদন ও দেশকে পরিচালনা করেছেন, এ জন্য ডঃ মনমোহন সিং সর্বদা সকলের মনে থাকবেন।”

প্রধানমন্ত্রী মোদী বলেছেন, “আমার মনে আছে, অন্য সদনে, ভোটের সময়, জানা গিয়েছিল ট্রেজারি বেঞ্চ জিতবে। কিন্তু ডঃ মনমোহন সিং নিজের হুইলচেয়ারে এসে ভোট দিয়েছিলেন। এটি একজন সদস্যের তাঁর কর্তব্য সম্পর্কে সতর্ক থাকার উদাহরণ।” প্রধানমন্ত্রী মোদী এদিন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের অবদানের প্রশংসা করেছেন।

Releated Posts

দিশা সালিয়ানের বাবার ৫০০ কোটি টাকার মানহানির নোটিস আদিত্য ঠাকরে ও অনিল দেশমুখকে

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রয়াত দিশা সালিয়ানের বাবা সতীশ সালিয়ান শিবসেনা (ইউবিটি) নেতা আদিত্য ঠাকরে এবং মহারাষ্ট্রের প্রাক্তন…

ByByNews Desk Sep 17, 2026

বিহারের বন্যা পরিস্থিতি পরিদর্শনে শিবরাজ, কেন্দ্রীয় সহায়তার আশ্বাস

পাটনা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারে চলতি বন্যায় ক্ষয়ক্ষতির পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে বুধবার রাজ্যে পৌঁছেছে কেন্দ্রীয় প্রতিনিধি দল।…

ByByNews Desk Sep 16, 2026

হাওড়ায় একাধিক সিপিআই(এম) পার্টি অফিসে ভাঙচুর, বিজেপির বিরুদ্ধে অভিযোগ; দাবি অস্বীকার

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের হাওড়া জেলার বালি এলাকায় মঙ্গলবার গভীর রাতে একাধিক কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়া (মার্কসবাদী)-র…

ByByNews Desk Sep 16, 2026

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কলকাতা অফিস খালি করার দমকলের নোটিস খারিজ হাইকোর্টে

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্য কলকাতার ক্যামাক…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top