News Flash

  • Home
  • প্রধান খবর
  • কেজরিওয়ালজি একবার তো আদালতের সামনে সত্যি কথা বলুন : অনুরাগ ঠাকুর
Image

কেজরিওয়ালজি একবার তো আদালতের সামনে সত্যি কথা বলুন : অনুরাগ ঠাকুর

নয়াদিল্লি, ৮ ফেব্রুয়ারি (হি.স.): বারবার এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-এর সমন এড়িয়ে গিয়েছেন তিনি। প্রতিটি সমনকেই বলেছেন, বেআইনি। এবার ইডি-র আর্জির প্রেক্ষিতে কেজরিওয়ালকে ডেকে পাঠিয়েছে দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত। কেজরিওয়ালকে ইডি-র এই সমন প্রসঙ্গে কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অনুরাগ সিং ঠাকুর বলেছেন, কেজরিওয়ালজি একবার তো আদালতের সামনে সত্যি কথা বলুন।

কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ সিং ঠাকুর বলেছেন, “যাঁরা একসময় দুর্নীতির বিরুদ্ধে কথা বলতেন, তাঁরা এখন দুর্নীতির জালে জর্জরিত। পাঁচবার তিনি ইডি-র সমন এড়িয়ে যাওয়ায় এখন এমন পরিস্থিতি তৈরি হয়েছে যে আদালত তাঁকে ডেকে পাঠিয়েছে। দুর্নীতির এই গম্ভীর অভিযোগ থেকে আর কতদিন পালিয়ে বাঁচবেন কেজরিওয়াল। তাঁকে এবার জবাব দিতেই হবে।”

উল্লেখ্য, বার বার কেন্দ্রীয় সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-এর সমন এড়ানোর কারণ জানাতে এ বার আম আদমি পার্টি (আপ)-র প্রধান তথা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে তলব করেছে আদালত। আগামী ১৭ ফেব্রুয়ারি কেজরিকে দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতে হাজির হয়ে এ বিষয়ে জবাবদিহি করার নির্দেশ দিয়েছেন বিচারক দিব্যা মালহোত্রা।

Releated Posts

জি৭ শীর্ষ সম্মেলনে ভারতের অর্থনৈতিক স্বার্থ রক্ষায় ব্যর্থ প্রধানমন্ত্রী মোদি, দাবি কংগ্রেসের

নয়াদিল্লি, ১৮ জুন (আইএএনএস) : ফ্রান্সের এভিয়ানে অনুষ্ঠিত জি৭ শীর্ষ সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অংশগ্রহণ নিয়ে তীব্র সমালোচনা…

ByBySandeep Biswas Jun 18, 2026

উন্নয়ন ও ঐতিহ্যের যুগলবন্দিতে মোদি সরকারের ১২ বছর ‘স্বর্ণযুগ’: অমিত শাহ

নয়াদিল্লি, ১৮ জুন (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের ১২ বছরের সাফল্য তুলে ধরে বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী…

ByByNews Desk Jun 18, 2026

প্যারিসে শীর্ষ শিল্পপতিদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী মোদি, ভারতের বিনিয়োগ ও উদ্ভাবনের সম্ভাবনা তুলে ধরলেন

প্যারিস, ১৮ জুন (আইএএনএস): ফ্রান্সে জি-৭ শীর্ষ সম্মেলনের কর্মসূচি শেষ করার পর বৃহস্পতিবার প্যারিসে একাধিক শীর্ষ শিল্পপতি ও…

ByByNews Desk Jun 18, 2026

২৩তম কিস্তিতে কৃষকদের অ্যাকাউন্টে ১৮,৮৮০ কোটি টাকা, শনিবার পিএম-কিষান-এর অর্থ ছাড়বেন প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১৮ জুন (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আগামী শনিবার পশ্চিমবঙ্গের হুগলি জেলার তারকেশ্বরে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী কিষান…

ByByNews Desk Jun 18, 2026
Scroll to Top