News Flash

  • Home
  • মুখ্য খবর
  • অগ্নি নিরাপত্তা নিরীক্ষণ আগরতলায় প্রশিক্ষণ শিবির
Image

অগ্নি নিরাপত্তা নিরীক্ষণ আগরতলায় প্রশিক্ষণ শিবির

আগরতলা, ৮ ফেব্রুয়ারি: আগরতলা টাউনহলে আজ ‘অগ্নি নিরাপত্তা নিরীক্ষণ এবং অগ্নি প্রতিরোধের যন্ত্রপাতি ব্যবহার’ শীর্ষক এক প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হয়েছে। অগ্নি নিরীক্ষণ হচ্ছে মূলতঃ একটা তালিকা।

যেখানে বিল্ডিং এর নির্মাণ, কার্যকাল, উচ্চতা, খোলা জায়গা, অগ্নি নির্বাপক ব্যবস্থা, বিল্ডিং এর ব্যবহার, বিল্ডিং এর মধ্যে কি কি দাহ্য পদার্থ আছে সেগুলি যাচাই করা হয়। পশ্চিম জেলা প্রাকৃতিক বিপর্যয় ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এই প্রশিক্ষণ শিবিরের আয়োজন করে। প্রশিক্ষণ শিবিরে পশ্চিম জেলার জেলাশাসক ডা. বিশাল কুমার, স্টেট প্রজেক্ট অফিসার ড. শরৎ কুমার দাস ছাড়াও অগ্নি নির্বাপন, টি এস আর, আপদা মিত্রা, প্রাকৃতিক ব্যবস্থাপনার নোডাল অফিসারগণ, পুলিশ ও বিট আধিকারিকগণ, তহশীলদারগণ, ইঞ্জিনীয়ারগণ,শিক্ষিকাগণ ও বিভিন্ন দপ্তরের আধিকারিকগণ অংশ নিয়েছেন।

প্রশিক্ষণ শিবিরে পশ্চিম ত্রিপুরা জেলার জেলাশাসক ডা. বিশাল কুমার বলেন, অগ্নিকান্ড জীবনও সম্পত্তির অপূরণীয় ক্ষতিসাধন করে। তাই আগুন লাগার হাত থেকে আমাদের সর্বদা সতর্ক ও সচেতন থাকতে হবে।

তিনি বলেন, রাজ্যে ছোট ছোট গলিপথ থাকা সত্ত্বেও খবর পাওয়ামাত্র অগ্নি ও জরুরি পরিষেবা দপ্তরের জওয়ানরা দ্রুত গন্তব্য স্থানে পৌঁছে যান। জনগণকেও তাদের সাথে সহযোগিতা করতে হবে। এ লক্ষ্যেই এই প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়েছে।

তিনি বলেন, অগ্নিকান্ড হলে তা তৎক্ষণাৎ প্রতিরোধের জন্য ১৫০০ টাকা থেকে ১৬০০ টাকার মধ্যে আগুন নেভানোর সরঞ্জাম পাওয়া যায়। তা ঘরে মজুত রাখতে হবে। অতিরিক্ত জেলাশাসক সুভাষ চন্দ্র সাহা আগুন যাতে না লাগে সে বিষয়ে সকলকে সতর্ক থাকার আহ্বান জানান।

প্রশিক্ষণ শিবিরে স্টেট প্রজেক্ট অফিসার ড. শরৎ কুমার দাস বলেন, রাজ্য এক্সিকিউটিভ কমিটির সিদ্ধান্ত অনুসারে এই প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়েছে। শিবিরে অগ্নি নিরীক্ষণ কিভাবে করতে হয় তা বিভিন্নস্তরের আধিকারিক, ইঞ্জিনীয়ার, স্বেচ্ছাসেবক, সিভিল ডিফেন্স কর্মী, অপদামিত্র ও পুলিশ আধিকারিকদের শেখানো হয়।

শিবিরে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে অগ্নি প্রতিরোধের বিষয় উপস্থাপন করেন ফায়ার সার্ভিস ট্রেনিং স্কুলের অফিসার ইনচার্জ অসীম বিশ্বাস।

Releated Posts

শিক্ষকতায় ফিরলেও রাজনীতি ছাড়ছেন না, জল্পনায় ইতি টানলেন প্রাক্তন সাংসদ

আগরতলা, ৩ আগস্ট: শিক্ষকতায় ফেরার ঘটনাকে ঘিরে রাজ্য রাজনীতিতে তৈরি হওয়া জল্পনার অবসান ঘটিয়ে প্রাক্তন সাংসদ রেবতী ত্রিপুরা…

ByByReshmi Debnath Aug 3, 2026

সুযোগসন্ধানীদের জন্য তিপরা মথায় কেনো স্থান নেই : প্রদ্যোত

আগরতলা, ৩ আগস্ট: আসন্ন ভিলেজ কমিটি (ভিসি) নির্বাচন শেষ হওয়ার পর মথা এবং এর সহযোগী সংগঠনগুলিতে ব্যাপক সাংগঠনিক…

ByByTaniya Chakraborty Aug 3, 2026

২.২০ কোটি টাকায় নির্মিত বেতছড়া গ্রামীণ বাজারের উদ্বোধন, কৃষকদের পাশে থাকার বার্তা কৃষিমন্ত্রীর

আগরতলা, ৩ আগস্ট: ঊনকোটি জেলার কুমারঘাট মহকুমার বেতছড়া গ্রামীণ বাজারের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন কৃষি ও কৃষক কল্যাণমন্ত্রী রতন…

ByByTaniya Chakraborty Aug 3, 2026

রামচন্দ্রঘাটে ৯টি সরকারি স্কুলে প্রধান শিক্ষকের পদ শূন্য, মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন বিধায়ক রঞ্জিত দেববর্মা

আগরতলা, ৩ আগস্ট: ত্রিপুরার রামচন্দ্রঘাট বিধানসভা এলাকায় শিক্ষা ব্যবস্থায় তীব্র প্রশাসনিক সংকটের অভিযোগ তুলে মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহার…

ByByTaniya Chakraborty Aug 3, 2026
Scroll to Top