News Flash

  • Home
  • প্রধান খবর
  • কেন্দ্রের বিরুদ্ধে দিল্লিতে বিক্ষোভে সামিল ডিএমকে, আর্থিক অবিচার নিয়ে সরব তামিল নেতারা
Image

কেন্দ্রের বিরুদ্ধে দিল্লিতে বিক্ষোভে সামিল ডিএমকে, আর্থিক অবিচার নিয়ে সরব তামিল নেতারা

নয়াদিল্লি, ৮ ফেব্রুয়ারি (হি.স.): বঞ্চনার অভিযোগ এনে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বিক্ষোভে সামিল হল ডিএমকে। কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আর্থিক অবিচারের অভিযোগ এনে বৃহস্পতিবার সকালে সংসদ চত্বরে গান্ধী মূর্তির পাদদেশে বিক্ষোভে সামিল হন ডিএমকে সাংসদরা। কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন তামিলনাড়ুর নেতারা।

ডিএমকে সাংসদ টি শিবা বলেছেন, “তামিলনাড়ুতে ব্যাপক বন্যা হয়েছিল। আমরা দাবি করছি, কেন্দ্র অবিলম্বে রাজ্যের জন্য বন্যা ত্রাণ তহবিল ছেড়ে দিক।” ডিএমকে সাংসদ টি আর বালু বলেছেন, “আমাদের মুলতুবি প্রস্তাবের নোটিশ লোকসভার স্পিকার প্রত্যাখ্যান করেছেন। এর প্রতিবাদে তামিলনাড়ুর সমস্ত দল এবং কংগ্রেস সদন থেকে ওয়াকআউট করেছে। আমাদের দাবি তামিলনাড়ুতে বন্যার ত্রাণ তহবিল ছেড়ে দেওয়া।”

হিন্দুস্থান সমাচার।

Releated Posts

প্রধানমন্ত্রীর নেতৃত্বে ‘বিকশিত ভারত’-এর লক্ষ্যে আত্মবিশ্বাসের সঙ্গে এগোচ্ছে দেশ: কেন্দ্রীয় মন্ত্রীরা

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিনে বৃহস্পতিবার তাঁকে শুভেচ্ছা জানালেন কেন্দ্রীয় মন্ত্রীরা। পাশাপাশি তাঁর নেতৃত্বের…

ByByNews Desk Sep 17, 2026

প্রধানমন্ত্রী মোদির জন্মদিনে বিরোধী নেতাদের শুভেচ্ছা, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিনে বৃহস্পতিবার তাঁকে শুভেচ্ছা জানালেন বিরোধী দলের একাধিক নেতা। সামাজিক…

ByByNews Desk Sep 17, 2026

আদিবাসী উদ্যোগপতিদের জন্য জাতীয় স্টার্টআপ কর্মসূচি, কেরলের কেএসইউএম-কে অন্তর্ভুক্ত করল কেন্দ্র

তিরুবনন্তপুরম, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): তফসিলি উপজাতি (এসটি) সম্প্রদায়ের উদ্যোগপতিদের নেতৃত্বাধীন স্টার্টআপ ও ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলিকে চিহ্নিত করা, ইনকিউবেট করা,…

ByByNews Desk Sep 16, 2026

‘প্রতিটি মেডিক্যাল লাইসেন্সের জন্য ঘুষ নিত পূর্ববর্তী সরকার’: যোগী আদিত্যনাথ

গোরখপুর, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ অভিযোগ করেছেন, রাজ্যের পূর্ববর্তী সমাজবাদী পার্টি (এসপি) সরকার মেডিক্যাল লাইসেন্স…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top