News Flash

  • Home
  • দিনের খবর
  • কিশনগঞ্জে ট্রাকের নীচে চাপা পড়ে মৃত্যু যুবকের
Image

কিশনগঞ্জে ট্রাকের নীচে চাপা পড়ে মৃত্যু যুবকের

কিশনগঞ্জ, ৮ ফেব্রুয়ারি (হি.স.) : বিহারের কিশনগঞ্জ শহরের ২৭ নম্বর জাতীয় সড়কের বাহাদুরগঞ্জে ট্রাকের নীচে চাপা পড়ে মৃত্যু হল এক যুবকের। বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটেছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম মহম্মদ নুরুল (২৫)। তিনি স্থানীয় খাগড়ার বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীরা জানান, এদিন সকালে জাতীয় সড়ক পারাপার করতে গিয়ে ট্রাকের নীচে চাপা পড়ে ওই যুবক। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। খবর পেয়ে সদর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠায়। ঘটনার পর ঘাতক ট্রাক চালক পলাতক। পুলিশ ট্রাক চালক ও মালিকের বিরুদ্ধে সদর থানায় অভিযোগ দায়ের করেছে। মৃতদেহ ময়নাতদন্তের পরে পরিবারের হেফাজতে তুলে দিয়েছে পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Releated Posts

বিহারের বন্যা পরিস্থিতি পরিদর্শনে শিবরাজ, কেন্দ্রীয় সহায়তার আশ্বাস

পাটনা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারে চলতি বন্যায় ক্ষয়ক্ষতির পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে বুধবার রাজ্যে পৌঁছেছে কেন্দ্রীয় প্রতিনিধি দল।…

ByByNews Desk Sep 16, 2026

হাওড়ায় একাধিক সিপিআই(এম) পার্টি অফিসে ভাঙচুর, বিজেপির বিরুদ্ধে অভিযোগ; দাবি অস্বীকার

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের হাওড়া জেলার বালি এলাকায় মঙ্গলবার গভীর রাতে একাধিক কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়া (মার্কসবাদী)-র…

ByByNews Desk Sep 16, 2026

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কলকাতা অফিস খালি করার দমকলের নোটিস খারিজ হাইকোর্টে

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্য কলকাতার ক্যামাক…

ByByNews Desk Sep 16, 2026

মাদক ও সোশ্যাল মিডিয়ার ফাঁদ থেকে দূরে থাকুন, শিক্ষক-অভিভাবকদের বিশ্বাস করুন: পড়ুয়াদের কাশ্মীর পুলিশের আইজি

শ্রীনগর, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): পড়ুয়াদের মাদক, অনলাইন বেটিংসহ সোশ্যাল মিডিয়ার নানা ফাঁদ এবং সহজে পাওয়া আনন্দের প্রলোভন থেকে…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top