News Flash

  • Home
  • বিদেশ
  • পাকিস্তানে বালুচিস্তানে দু’টি পৃথক বিস্ফোরণে মৃত্যু ২৪ জনের, আহত কমপক্ষে ৫০ জন
Image

পাকিস্তানে বালুচিস্তানে দু’টি পৃথক বিস্ফোরণে মৃত্যু ২৪ জনের, আহত কমপক্ষে ৫০ জন

করাচি, ৭ ফেব্রুয়ারি (হি.স.) : পাকিস্তানের বালুচিস্তান প্রদেশে দু’টি পৃথক বিস্ফোরণের ঘটনায় প্রাণ হারালেন ২৪ জন। উভয় বিস্ফোরণে আহত হয়েছেন কমপক্ষে ৫০ জন। প্রথম বিস্ফোরণটি হয়েছে বালুচিস্তানের পিশিনে একটি নির্দল প্রার্থীর কার্যালয়ের বাইরে, এই হামলায় কমপক্ষে ১২ জন নিহত হয়েছে এবং ২৫ জন আহত হয়েছে। দ্বিতীয় বিস্ফোরণটি কিল্লাতে জমিয়ত উলেমা-ই-ইসলাম ফজল অফিসের বাইরে ঘটেছে।

পুলিশ জানিয়েছে, একটি ব্যাগে বোমা রেখে যায় আততায়ীরা৷ পরে রিমোটের সাহায্যে বিস্ফোরণ ঘটানো হয়৷ এই বিস্ফোরণের দায় কেউ স্বীকার করেনি৷ তবে পুলিশ তদন্ত শুরু করেছে ৷ খতিয়ে দেখা হচ্ছে যে কারা রয়েছে এই ঘটনার নেপথ্যে৷ ঘটনাস্থলে পাকিস্তানের ফ্রন্টিয়ার্স কর্পস ও লেভিস পার্সোনেলরা পৌঁছেছেন ৷ বৃহস্পতিবার পাকিস্তানের ন্যাশনাল অ্যাসেম্বলি ও প্রাদেশিক আইনসভাগুলিতে নির্বাচন ৷ তার আগে বালুচিস্তানের একের পর বিস্ফোরণ হচ্ছে ৷ মঙ্গলবারও ওই এলাকায় গ্রেনেড হামলা হয় ৷ নিরাপত্তা স্থল, নির্বাচনী প্রচারের কার্যালয়, সমাবেশে এই হামলা হয় ৷ রবিবার থেকে ৫০টি হামলা হয়েছে ৷ পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের দল পিটিআই-এর সমাবেশে হামলা হয় ৷ ওই হামলায় চারজন নিহত হন এবং ছ’জন নিহত হন ৷ প্রসঙ্গত, আগামীকাল সকাল ৮টায় পাকিস্তানে সাধারণ নির্বাচনের ভোট শুরু হবে৷ ভোটগ্রহণ শেষ হবে বিকেল ৫টায় ৷

Releated Posts

স্বল্পোন্নত দেশগুলির সঙ্গে দৃঢ় অংশীদারিত্বের কথা পুনর্ব্যক্ত ভারতের

নিউইয়র্ক, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): স্বল্পোন্নত দেশগুলির সঙ্গে ভারতের দীর্ঘস্থায়ী ও দৃঢ় অংশীদারিত্বের কথা পুনর্ব্যক্ত করলেন বিদেশ মন্ত্রকের অর্থনৈতিক…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

জ্বালানি নিরাপত্তা, এসআরআইএ ও অসামরিক পরমাণু সহযোগিতা নিয়ে ভারত-আমেরিকার আলোচনা

নিউইয়র্ক, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও আমেরিকার মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। নিউইয়র্কে মার্কিন রাজনৈতিক…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

হিমালয়ের জলবায়ু সহনশীলতা বাড়াতে নেপাল-ভারত-চীন ব্যবস্থার প্রস্তাব নেপালের প্রধানমন্ত্রী শাহের

কাঠমান্ডু, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): হিমালয় অঞ্চলে জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি মোকাবিলায় আঞ্চলিক সহযোগিতা জোরদার করতে নেপাল, ভারত ও চীনকে…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

ভারত-আমেরিকার প্রতিরক্ষা অংশীদারিত্বের শক্তির প্রতিফলন ‘যুদ্ধ অভ্যাস’: সার্জিও গোর

জয়পুর, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও আমেরিকার মধ্যে প্রতিরক্ষা অংশীদারিত্বের শক্তির প্রতিফলন ঘটায় দ্বিপাক্ষিক সামরিক মহড়া ‘যুদ্ধ অভ্যাস’।…

ByByNews Desk Sep 24, 2026
Scroll to Top