News Flash

  • Home
  • প্রধান খবর
  • রামময় হয়ে উঠল হাওড়া স্টেশন, রামভক্তদের নিয়ে অযোধ্যার উদ্দেশ্যে রওনা আস্থা স্পেশাল ট্রেন
Image

রামময় হয়ে উঠল হাওড়া স্টেশন, রামভক্তদের নিয়ে অযোধ্যার উদ্দেশ্যে রওনা আস্থা স্পেশাল ট্রেন

হাওড়া, ৬ ফেব্রুয়ারি (হি.স.): হাওড়া স্টেশনের নতুন কমপ্লেক্স সোমবার সন্ধ্যায় হয়ে উঠল রামময়। জয় শ্রী রাম ধ্বনিতে প্রতিধ্বনিত হতে থাকে গোটা স্টেশন চত্বর, এই আনন্দের মুহূর্তের মধ্যেই রামভক্তদের নিয়ে হাওড়া থেকে রামনগরী অযোধ্যার উদ্দেশ্যে রওনা দিল দু’টি অযোধ্যাধাম আস্থা স্পেশাল ট্রেন। একটি ট্রেন হাওড়া স্টেশনের নিউ কমপ্লেক্সের ২২ নম্বর প্ল্যাটফর্ম থেকে ছেড়েছিল, অন্য আস্থা স্পেশাল ট্রেনটি হাওড়া স্টেশনের ৮ নম্বর প্ল্যাটফর্ম থেকে অযোধ্যার উদ্দেশ্যে রওনা হয়। এই উপলক্ষ্যে রেলের পক্ষ থেকে কঠোর নিরাপত্তার ব্যবস্থা করা হয়, প্ল্যাটফর্মে বিপুল সংখ্যক রেল পুলিশ কর্মীও উপস্থিত ছিলেন।

বিশ্ব হিন্দু পরিষদের কেন্দ্রীয় সহ মন্ত্রী স্বপন কুমার মুখোপাধ্যায় বলেছেন, সংঘ পরিবারের সাথে যুক্ত এই রামভক্তরা ৬ ও ৭ ফেব্রুয়ারি অযোধ্যায় থাকবেন এবং ৮ ফেব্রুয়ারি একই ট্রেনে ফিরে আসবেন। তিনি আরও জানান, সোমবার উত্তরবঙ্গ থেকে একটি আস্থা বিশেষ ট্রেনও অযোধ্যার উদ্দেশ্যে রওনা হয়েছে। এই তিনটি ট্রেনে প্রায় সাড়ে তিন হাজার ভক্ত রামলালার দর্শন পেতে রওনা হয়েছেন। তিনি আরও বলেন, সকল ভক্তরা নিজস্ব খরচ বহন করেছেন। রাম ভক্তদের পক্ষ থেকে ভারতীয় রেল এবং আইআরসিটিসি-কে এই যাত্রার ব্যবস্থা করার জন্য ধন্যবাদ জানিয়েছেন স্বপন কুমার মুখোপাধ্যায়।

Releated Posts

বেঙ্গালুরুর দ্বিতীয় আন্তর্জাতিক বিমানবন্দরের জন্য জমি অধিগ্রহণের বিরোধিতায় কৃষকদের পাশে বিজেপি, বিকল্প স্থান চাইলেন বি.ওয়াই. বিজয়েন্দ্র

বেঙ্গালুরু, ২৫ জুলাই (আইএএনএস): বেঙ্গালুরুর দ্বিতীয় আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের জন্য কৃষিজমি অধিগ্রহণের প্রস্তাবের বিরুদ্ধে আন্দোলনরত কৃষকদের সমর্থন জানালেন…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফায় প্রিয়াঙ্কা গান্ধী: ‘দেশের যুবসমাজের কণ্ঠস্বর কেউ কখনও স্তব্ধ করতে পারবে না’

ওয়েনাড়, ২৫ জুলাই (আইএএনএস): দেশজুড়ে পরীক্ষায় অনিয়মের অভিযোগে জবাবদিহির দাবিতে চলা বিক্ষোভের মুখে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের…

ByByNews Desk Jul 25, 2026

কংগ্রেস-এসপি ছাত্রদের ভবিষ্যৎ নিয়ে খেলেছে, মোদী সরকার প্রশ্নফাঁস চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়েছে: যোগী আদিত্যনাথ

নয়াদিল্লি/ফতেহপুর, ২৫ জুলাই (আইএএনএস): সমাজবাদী পার্টি (এসপি) এবং কংগ্রেস ছাত্র-যুবদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলেছে বলে শনিবার অভিযোগ করলেন…

ByByNews Desk Jul 25, 2026

ভারতের জাহাজ নির্মাণ শিল্পে গতি আনতে ৬৯,৭২৫ কোটি টাকার প্যাকেজ, দীর্ঘমেয়াদি অর্থায়ন ও দক্ষতা উন্নয়নে জোর

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): দেশের জাহাজ নির্মাণ শিল্পকে আরও শক্তিশালী করতে, সামুদ্রিক অর্থায়ন বাড়াতে এবং দক্ষ জনবল তৈরি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top