News Flash

  • Home
  • মুখ্য খবর
  • যুবকের প্রাণ বাঁচাতে গিয়ে মৃত্যু অটো চালকের
Image

যুবকের প্রাণ বাঁচাতে গিয়ে মৃত্যু অটো চালকের

আগরতলা, ৫ ফেব্রুয়ারি : যুবকের প্রাণ বাঁচাতে গিয়ে মৃত্যু হয়েছে এক অটো চালকের। ওই ঘটনায় গোটা বিশ্রামগঞ্জে শোকের ছায়া নেমে এসেছে। এদিকে ঘাতক গাড়িকে আটক করতে বিশ্রামগঞ্জ থানার দ্বারস্থ হয়েছে স্ত্রী এবং পুত্র।

জানা গিয়েছে, রাস্তায় এক যুবককে উদ্ধার করতে গিয়ে বলেরো গাড়ির ধাক্কায় মারাত্মকভাবে জখম হয়েছিল বিশ্রামগঞ্জ থানা এবং মেলাঘর থানার সীমান্তবর্তী কলিরাম এলাকার ভানুপদ জমাতিয়া। ঘাতক গাড়িটি ভানুপদকে ধাক্কা দিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে গিয়েছিল। পরবর্তী সময়ে স্থানীয় মানুষ তাকে হাসপাতালে নিয়ে গিয়েছেন। জিবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন । এখন তার পরিবার সেই ঘাতক গাড়িচালকের সন্ধানে বিশ্রামগঞ্জ থানার দারস্থ হয়েছেন।

Releated Posts

বিমানবন্দর সংলগ্ন এলাকা থেকে তিন বাংলাদেশি মহিলা সহ ভারতীয় টাউট আটক

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: বৈধ নথিপত্র ছাড়াই ভারতে অবস্থানের অভিযোগে আগরতলা বিমানবন্দর সংলগ্ন এলাকা থেকে তিন বাংলাদেশি মহিলাকে আটক…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

ধর্মীয় রীতি-নীতি মেনে বিশ্বকর্মা পূজোর আয়োজন

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: প্রতি বছরের মতো এবছর ও বোধজংনগর স্থিত টি এস আর ২ নং ব্যাটেলিয়ানের জওয়ানরাও ধর্মীয়…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

ধানের জমি থেকে ১০-১২ ফুটের অজগর উদ্ধার, চাঞ্চল্য

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: ধানের জমি থেকে ১০ থেকে ১২ ফুট দৈর্ঘ্যের একটি অজগর সাপ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

মাতাবাড়িতে ‘আশীর্বাদ কা দিয়া’ জ্বালালেন মুখ্যমন্ত্রী, মোদির সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় প্রার্থনা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে চলমান ‘সেবা সংকল্প অভিযান’-এর অংশ হিসেবে বৃহস্পতিবার সন্ধ্যায় উদয়পুরের…

ByByReshmi Debnath Sep 17, 2026
Scroll to Top