News Flash

Image

আইপিএস/ টিপিএস পদে রদবদল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ ফেব্রুয়ারি : রাজ্যে আইপিএস এবং টিপিএস পদে রদবদল হল। রবিবার পুলিশের সদর দপ্তরের এক নির্দেশিকায় এই খবর জানানো হয়েছে। মোট ১৭ জন অফিসারের নাম রয়েছে ওই বদলির তালিকায়। তার মধ্যে রয়েছেন আমতলির এসডিপিও প্রসূন কান্তি ত্রিপুরাকে। উল্লেখ গত মাসেই তাঁকে তেলিয়ামুড়া থেকে আমতলিতে বদলি করা হয়েছিল। তারপরেই তার ছেলে ও মেয়ে গণপিটুনির শিকার হওয়ার অভিযোগ উঠে। যাকে কেন্দ্র করে আমতলীর এসডিপিও পদে যোগদান করার কিছুদিনের মধ্যেই সংবাদ শিরোনামে উঠে এসেছিলেন তিনি বার কয়েক। তার বিরুদ্ধে আইনী ব্যবস্থা গ্রহণেরও দাবী উঠেছিল। এই ঘটনার জেরেই রদ বদলের তালিকার তাঁর নাম রয়েছে বলে বলে করছে সচেতন মহল। তাকে ১৩ নং টি এস আর ব্যাটেলিয়ানের অ্যাসিস্টেন্ট কমান্ডেন্ট পদে বদলি করা হয়েছে।

এছাড়াও এই তালিকায় রয়েছে এনসিসি থানার এসডিপিও পারমিতা পান্ডে, সদর এসসিপিও দেবপ্রসাদ দত্ত সহ ১৭ জনের নাম। যার মধ্যে ৬জন এসডিপিও- র নাম রয়েছে এই রদবদলের তালিকায়।

Releated Posts

পুরনো ও জরাজীর্ণ ওয়ার্ড অফিসগুলিকে নতুনভাবে গড়ে তোলার উদ্যোগ গ্রহন করা হয়েছে:  মেয়র

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: আগরতলা পুর নিগমের ৩৪ নম্বর ওয়ার্ড অফিস নির্মাণের লক্ষ্যে সোমবার ভূমিপূজা অনুষ্ঠিত হয়। বটতলা মহাশ্মশানের…

ByByReshmi Debnath Sep 14, 2026

শিক্ষক সংকটে স্তব্ধ চেবরী-তুলাশিখর সড়ক, মাত্র ৩ শিক্ষকেই চলছে স্কুল

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: শিক্ষক সংকটের স্থায়ী সমাধানের দাবিতে চেবরী-তুলাশিখর মূল সড়ক অবরোধ করে বিক্ষোভে শামিল হল পশ্চিম রাজনগর…

ByByReshmi Debnath Sep 14, 2026

অঙ্গনওয়াড়ি কেন্দ্রে দুঃসাহসিক চুরি, উধাও দুই সিলিন্ডার-ইনভার্টার-সোলারের তার

নিজস্ব প্রতিনিধি, কমলপুর, ১৪ সেপ্টেম্বর: কমলপুর মহকুমার কচুছড়া থানার কবিরাজ টিলা এলাকার সালেমা কলোনি নং-২ অঙ্গনওয়াড়ি কেন্দ্রে দুঃসাহসিক…

ByByReshmi Debnath Sep 14, 2026

কমলাসাগর ভাদ্রমেলায় গৃহবধূ খুন, তদন্তে মধুপুর পুলিশ ও ফরেনসিক দল

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: কমলাসাগর ভাদ্রমেলা প্রাঙ্গণে সুজিতা দাস খুনের ঘটনায় গ্রেফতার করা হয়েছে নয়ন নমকে। ঘটনার তদন্তে রবিবার…

ByByTaniya Chakraborty Sep 14, 2026
Scroll to Top