News Flash

  • Home
  • দিনের খবর
  • এনআরসি নিয়ে মিথ্যাচার করেছেন, মমতাকে তোপ সুকান্তর
Image

এনআরসি নিয়ে মিথ্যাচার করেছেন, মমতাকে তোপ সুকান্তর

রতুয়া, ৪ ফেব্রুয়ারি (হি. স.) : মালদায় এসে এনআরসি নিয়ে মিথ্যাচার করেছেন মমতা । রবিবার এনআরসি এবং বিএসএফ নিয়ে মন্তব্যের পরিপ্রেক্ষিতে মমতাকে বিঁধলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।

এদিন রতুয়ার কাহালা হাইস্কুল সংলগ্ন ময়দানে অঞ্চল বিজেপির সম্মেলনে যোগ দেন সুকান্ত। প্রথমে কাহালা হাইস্কুল চত্বরে কর্মীদের সঙ্গে বনভোজন করেন। নিজ হাতে রান্নায় সহযোগিতাও করেন তিনি। এরপরই মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ করেন সুকান্ত।

তাঁর অভিযোগ, ‘মালদায় এসে এনআরসি নিয়ে মিথ্যাচার করেছেন মমতা। সংখ্যালঘুদের ভুল বোঝানোর চেষ্টা করেছেন। কেন্দ্রীয় সরকার সিএএ লাগু করছে। কোথাও এনআরসি লাগু করার কথা বলা হচ্ছে না। কিন্তু মমতা বারবার ভুল বার্তা দিচ্ছেন। এর আগেও যখন সিএএ পাশ হয় তখন মমতা উসকানি দিয়েছিলেন। মালদার সামসী ও ভালুকা স্টেশনে আগুন জ্বলেছিল।’

সুকান্তর আরও অভিযোগ, ‘বিএসএফের বিরুদ্ধে মানুষকে উসকানি দেওয়ার চেষ্টা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ওঁনার উদ্দেশ্য বাংলাদেশ থেকে অবৈধ অনুপ্রবেশ করিয়ে তাদের দিয়ে ভোট করানো। সেটা করতে পারছেন না বলেই এত রাগ সীমান্ত রক্ষা বাহিনীর ওপর।’ পাশাপাশি এদিন রাহুল গান্ধিকে নিয়েও কটাক্ষের সুর শোনা যায় বিজেপির রাজ্য সভাপতির গলায়। তাঁর কথায়, ‘মেরেছ কলসির কানা, তাই বলে কি প্রেম দেব না। এটাই এখন কংগ্রেসের অবস্থা। তাই মমতা কংগ্রেসকে আক্রমণ করলেও, রাহুল নীরব।’

Releated Posts

উদমপুরে ভিডিসি সদস্যের গুলিবিদ্ধ, রাজৌরিতে জঙ্গি হ্যান্ডলারের সম্পত্তি বাজেয়াপ্ত

জম্মু, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): জম্মু ও কাশ্মীরের উদমপুর জেলায় মঙ্গলবার এক ভিলেজ ডিফেন্স কমিটি (ভিডিসি)-র সদস্যের রাইফেল থেকে…

ByByNews Desk Sep 15, 2026

গ্রামীণ ভারতে ‘পেনশন সখী’ বাড়িয়ে পেনশন কভারেজ সম্প্রসারণ করবে সরকার

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): গ্রামীণ পরিবারগুলির মধ্যে পেনশন কভারেজ বাড়ানো এবং সামাজিক সুরক্ষা আরও শক্তিশালী করতে ‘পেনশন সখী’…

ByByNews Desk Sep 15, 2026

তৃণমূলের প্রতীক ও বাংলার উপনির্বাচনের ফলই মমতার ভবিষ্যৎ রাজনৈতিক পথ নির্ধারণ করতে পারে

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): আগামী মাসের বিধানসভা উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করার সিদ্ধান্ত নিয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাতা ও পশ্চিমবঙ্গের…

ByByNews Desk Sep 14, 2026

বিহারের কাটিহার রেলস্টেশনে তিন নাবালিকা-সহ মায়ানমারের ৪ নাগরিক আটক

পাটনা, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): বৈধ পরিচয়পত্র বা নাগরিকত্বের নথি ছাড়াই ট্রেনে যাতায়াতের অভিযোগে বিহারের কাটিহার রেলস্টেশনে মায়ানমারের চার…

ByByNews Desk Sep 14, 2026
Scroll to Top