News Flash

  • Home
  • প্রধান খবর
  • প্রযুক্তির ব্যবহারে বিচার ব্যবস্থা সহজ হবে : অমিত শাহ
Image

প্রযুক্তির ব্যবহারে বিচার ব্যবস্থা সহজ হবে : অমিত শাহ

নয়াদিল্লি, ৪ ফেব্রুয়ারি (হি.স.) : প্রযুক্তির ব্যবহারে বিচার ব্যবস্থা সহজ হবে, রবিবার দিল্লিতে সিএলইএ-কমনওয়েলথ অ্যাটর্নি এবং সলিসিটরস জেনারেল কনফারেন্স (সিএজিএসসি-২৪)-এর সমাপনী অনুষ্ঠানে অংশ নিয়ে একথা বলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

তিনি এই অনুষ্ঠানে আরও বলেন, প্রযুক্তির ব্যবহার কাজকে আরও সহজ হয়ে উঠেছে। বিচার ব্যবস্থার প্রতিটি অংশে প্রযুক্তি অন্তর্ভুক্ত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেও তিনি এদিন মন্তব্য করেন। তিনটি নতুন ফৌজদারি আইন সম্পর্কে শাহ বলেন, এই আইনগুলি প্রয়োগের ফলে ভারতে বিশ্বের সবচেয়ে আধুনিক আইনী ব্যবস্থা জারি থাকবে। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ন্যায়বিচার সহজলভ্য ও সাশ্রয়ী করতে প্রযুক্তি বড় ভূমিকা পালন করতে পারে। নতুন আইনে আমরা প্রযুক্তি এবং ফরেনসিক বিজ্ঞানের ব্যবহারকে দ্রুত করেছি। সাত বছরের ওপরের অপরাধে ফরেনসিক প্রমাণ আবশ্যক করা হয়েছে। বর্তমানে অপরাধ ও অর্থনৈতিক অপরাধ কোনো পরিসরে সীমাবদ্ধ নয়। শুধু অর্থনৈতিক অপরাধ নয়, অন্যান্য অপরাধের জন্যও প্রয়োজনীয় ব্যবস্থা করতে হবে বলেও উল্লেখ করেন অমিত শাহ।

Releated Posts

বিশ্বজুড়ে প্রতিধ্বনিত হয়েছে মোদির ‘আলোচনা, কূটনীতি ও উন্নয়ন’-এর বার্তা: জয়শঙ্কর

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘আলোচনা, কূটনীতি ও উন্নয়ন’-এর বার্তা গোটা বিশ্বে প্রতিধ্বনিত হয়েছে বলে মন্তব্য…

ByByNews Desk Sep 14, 2026

গুজরাটে হিন্দি বলা হয় না, তবু ভাষা কখনও বাধা হয়ে দাঁড়ায়নি: অমিত শাহ

মুম্বই, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): গুজরাটে হিন্দি বলা হয় না, সেখানে গুজরাটি ভাষাই প্রচলিত। কিন্তু জাতীয় স্তরে দায়িত্ব পাওয়ার…

ByByNews Desk Sep 14, 2026

বঙ্গে তল্লাশি অভিযানে পুলিশকে লক্ষ্য করে বোমা হামলা, গুরুতর জখম এএসআই

কলকাতা, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায় বেআইনি জুয়ার আসরে তল্লাশি চালাতে গিয়ে দুষ্কৃতীদের ছোড়া দেশি বোমায় গুরুতর…

ByByNews Desk Sep 14, 2026

ডিসেম্বর পর্যন্ত নেপালকে দিনে ১৮ ঘণ্টা বিদ্যুৎ দেবে ভারত

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): ভয়াবহ আকস্মিক বন্যায় নেপালের জলবিদ্যুৎ প্রকল্পগুলির ব্যাপক ক্ষয়ক্ষতির পর দেশটির বিদ্যুৎ চাহিদা মেটাতে আগামী…

ByByNews Desk Sep 14, 2026
Scroll to Top